শিরোনামঃ
ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের, ‘শিগগিরই জানতে পারবেন’—নতুন হামলার সিদ্ধান্ত আসছে? পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই নদীর পাড়ে গড়ে তোলা হচ্ছে অবৈধ ইটভাটা। বরিশালে দরপত্র বাতিলের পরও কোথাও উচ্ছেদ অভিযান, কোথাও চলছে ভরাটের মহোৎসব বরিশালে বার্ষিক পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ : জুতা ও প্রবেশপত্রের সূত্র ধরে মিললো স্কু°লছা°ত্রীর মর°দেহ বরিশাল জেলা-উপজেলায় চক্ষু বিশেষজ্ঞ নেই, ভরসা শের-ই-বাংলা মেডিকেল বরিশালসহ তিন বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা ভোলা থেকে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ আটক ৮ যে আমলের কারণে সাহাবিকে জান্নাতি বলেছিলেন মহানবি (সা.) প্রধানমন্ত্রীর সফরের দিনেই খুলনায় বিএনপি নেতার ছেলেকে গু’লি করে হ’ত্যা টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

পিরোজপুরে অপহরণের শিকার স্কুলছাত্রী নারায়ণগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, April 29, 2023,
  • 387 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুরে অপহরণের শিকার সেই স্কুলছাত্রীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় অপহরণে জড়িত জুম্মন নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেন র‍্যাবের এএসপি মোশারফ হোসেন। গ্রেপ্তার জুম্মনকে পিরোজপুরের মঠবাড়িয়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার রাতে ফতুল্লার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে জুম্মনকে গ্রেপ্তার করা হয়। জুম্মনের (১৯) বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার দক্ষিণ যাত্রামুড়া এলাকায়। ২৩ এপ্রিল দুপুরে ওই ছাত্রীকে পিরোজপুর থেকে অপহরণ করেন জুম্মন ও তাঁর সহযোগীরা।

র‍্যাব জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে জুম্মনের পরিচয় হয়। কথাবার্তার একপর্যায়ে জুম্মন তাকে নানা ভয়ভীতি দেখান এবং কুপ্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ২৩ এপ্রিল মঠবাড়িয়ার বাহালীপট্টি এলাকা থেকে অপহরণ করা হয়।

এ ঘটনায় ২৬ এপ্রিল ভুক্তভোগীর বাবা মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর র‍্যাব-১১-এর গোয়েন্দা দল তদন্তে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ফতুল্লায় অভিযান চালায়। সেখান থেকেই ভুক্তভোগীকে উদ্ধার করে র‍্যাব। অভিযুক্ত ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। মামলায় অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র‍্যাব।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo