শিরোনামঃ
প্রিপেইড মিটারের আওতায় আসছে বরিশাল নগরী। বাবার বাড়ি থেকে নাস্তা কম দেয়ায় বউকে মারধর অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ পিরোজপুরে কঁচা নদীতে অভিযান, আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ বরিশালে ৯৫৩ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজিব সিকদার আটক বরিশালে বিধবার দুটি কাঁঠালগাছ কাটার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে থানা হেফাজতে জয় বাংলা স্লোগান, এসআই সহ ২ পুলিশ ক্লোজড পটুয়াখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

মাদ্রাসার সভাপতি পদ থেকে বাদ পড়লেন চরমোনাই পীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, May 25, 2023,
  • 307 সংবাদটি পঠিক হয়েছে

জামে’আ ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি পদ থেকে বাদ পড়লেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পির মুফতি সৈয়দ মো. রেজাউল করীম।

সম্প্রতি আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় ৫ মে মোহতামিম মজলিসে আমেলার সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভার সিদ্ধান্ত অগ্রাহ্য করে সম্পূর্ণ এককভাবে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। যে কারণে মাদ্রাসায় বিশৃঙ্খলা ও বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়।

এ অবস্থায় আপৎকালীন এই সাময়িক পরিস্থিতি বিবেচনায় সেই নতুন কমিটি বাতিল করে নতুন ১৯ সদস্যবিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। বরিশাল জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখার সহকারী কমিশনার রয়া ত্রিপুরার স্বাক্ষরিত এক আদেশে এই কমিটি গঠন করা হয়।

জানা যায়, আগের কমিটির মেয়াদ শেষ হলে মাদ্রাসা পরিচালনার জন্য সেই কমিটি বিলুপ্ত করে ২৬ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১২ মে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পির মুফতি সৈয়দ মো. রেজাউল করীমকে সভাপতি ও মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুবকে সেক্রেটারি নির্বাচিত করে কমিটি গঠন করা হয়।

এছাড়াও মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা হাসান আহমাদ, বরিশাল বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের, খাজা মইনুদ্দিন মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি রফিকুল ইসলাম ও মোহাম্মদ হোসেন চৌধুরীকে সহসভাপতি, জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মির্জা নুরুর রহমান বেগকে যুগ্মসম্পাদক ও নইমুল হক মাসউদকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। এছাড়াও ১৮ জনকে সদস্য নির্বাচিত করা হয়।

এই কমিটি গঠনের পর থেকে মাদ্রাসার মধ্যে বিশৃঙ্খলা হওয়ার পর বুধবার বরিশাল জেলা প্রশাসন থেকে নতুন কমিটি গঠন করা হয়। এ বিষয়ে মাদ্রাসার মোহতামিম মাওলানা ওবায়দুর রহমান মাহবুব বলেন, আগের কমিটির মেয়াদ শেষ হলে নতুন একটি কমিটি দেওয়া হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo