শিরোনামঃ
ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের, ‘শিগগিরই জানতে পারবেন’—নতুন হামলার সিদ্ধান্ত আসছে? পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই নদীর পাড়ে গড়ে তোলা হচ্ছে অবৈধ ইটভাটা। বরিশালে দরপত্র বাতিলের পরও কোথাও উচ্ছেদ অভিযান, কোথাও চলছে ভরাটের মহোৎসব বরিশালে বার্ষিক পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ : জুতা ও প্রবেশপত্রের সূত্র ধরে মিললো স্কু°লছা°ত্রীর মর°দেহ বরিশাল জেলা-উপজেলায় চক্ষু বিশেষজ্ঞ নেই, ভরসা শের-ই-বাংলা মেডিকেল বরিশালসহ তিন বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা ভোলা থেকে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ আটক ৮ যে আমলের কারণে সাহাবিকে জান্নাতি বলেছিলেন মহানবি (সা.) প্রধানমন্ত্রীর সফরের দিনেই খুলনায় বিএনপি নেতার ছেলেকে গু’লি করে হ’ত্যা টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

অন্তর্বাসে মিলল অভিনেত্রীর মৃত্যু রহস্যের আলামত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, June 1, 2023,
  • 405 সংবাদটি পঠিক হয়েছে

একের পর এক তারকার রহস্যজনক মৃত্যু! গত ২৬ মার্চ সকালে বারাণসীর হোটেলের ঘরে উদ্ধার হয় আকাঙ্ক্ষা দুবের ঝুলন্ত দেহ। শুটিং করতে গিয়েছিলেন।

সেখানেই এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। যা নিয়ে তোলপাড় হয়েছিল বিনোদন দুনিয়া। এরপর জল গড়িয়েছে অনেকদূর। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয় অভিনেত্রীর প্রেমিক সমর সিংকে। এবার ফাঁস হলো আরও চাঞ্চল্যকর তথ্য।

আকাঙ্ক্ষার মৃত্যুর তদন্ত করতে গিয়ে পুলিশের হাতে এসেছিল আরও বেশ কয়েকটি তথ্য। মৃত্যর আগে এক ব্যক্তি ১৭ মিনিটের জন্য দেখা করতে আসেন তার সঙ্গে। এরপরই কান্নার এক ভিডিও পোস্ট করেন। তারপরই ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার। ময়নাতদন্তের রিপোর্টে কবজিতে ক্ষতের চিহ্নর পাশাপাশি যকৃতে পাওয়া গিয়েছিল ২০ মিলিলিটারের মতো এক তরল। এবার অভিনেত্রীর মৃতদেহের জামাকাপড় পরীক্ষা-নিরিক্ষা করার রিপোর্টে যা পাওয়া গিয়েছে, তাতে রহস্য আরও ঘনীভূত হলো।

আকাঙ্ক্ষা দুবের অন্তর্বাসে বীর্যের সন্ধান পাওয়া গিয়েছে। ইতোমধ্যেই যা ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত সমর সিং, সন্দীপ সিং, সঞ্জয় সিং ও অরুণ পাণ্ডের ডিএনএর নমুনা সংগ্রহ করে তার সঙ্গে মিলিয়ে দেখা হবে। এবার প্রশ্ন উঠছে, তাহলে কি মুত্যুর আগে শারীরিকভাবে নিগৃহীত হয়েছিলেন ভোজপুরী অভিনেত্রী? উত্তর জানা যাবে তদন্ত শেষ হলেই।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo