শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

ঝালকাঠিতে ৯ দিনেও খোঁজ মেলেনি মাদরাসা ছাত্রের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, June 6, 2023,
  • 321 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের ৯ দিনেও কোন খোঁজ মেলেনি সমবায় আশরাফুল মাদারিস নুরানি, হাফিজী ও কওমী মাদরাসা শিক্ষার্থী আমান উল্লাহ(১০) এর।

আমান উল্লাহ খন্দকার উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকার মো. আবদুল্লাহ খন্দকারের ছেলে। এ ব্যাপারে রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ওই ছাত্রের পিতা আব্দুল্লাহ খন্দকার।

জানা যায়, আমানউল্লাহ গত ২৮ মে আশরাফুল মাদারিস নুরানি হাফিজী ও কওমী মাদরাসা থেকে বিকেল ৫টায় নিখোঁজ হয়।

নিখোঁজ আমানের পিতা আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, মাদরাসার শিক্ষক হাফেজ মো. মনিরুল ইসলাম আমার ছেলে আমানকে মারধর করার কারণে ভয়ে সে মাদরাসা থেকে পালিয়ে যায়। তখন তার ক্লাসের অন্য ছাত্ররা শিক্ষককে জানালেও তিনি কোন গুরুত্ব দেননি। এরপর সে আর বাড়িতে ফিরে না আসায় আত্মীয়-স্বজনের বাড়ি, লিফলেট পোষ্টার মাইকিংসহ সম্ভব্য স্থানগুলোতে খুঁজেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয় অভিযুক্ত শিক্ষক হাফেজ মো. মনিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমানকে কোনো মারধর করা হয়নি। তাকে পড়ার জন্য চাপ দেওয়ায় হয়তো পালিয়ে গেছে।

এ বিষয়ে রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, আমান উল্লাহর পিতা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ছেলেটির সন্ধান পেতে পুলিশ কাজ করছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo