শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

ভেঙে গেল গণ অধিকার পরিষদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, June 21, 2023,
  • 312 সংবাদটি পঠিক হয়েছে

শীর্ষ দুই নেতার দীর্ঘদিনের দ্বন্দ্বের পর অবশেষে ভেঙে গেছে গণ অধিকার পরিষদ। এরই জেরে গণ অধিকার পরিষদের এক নম্বর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খাঁনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
এর মধ্য দিয়ে দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার সঙ্গে দলের সদস্যসচিব নুরুল হক নুর ও তার অনুসারীদের বিরোধও প্রকাশ্যে এলো।

গত সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া এ সিদ্ধান্তকে অবৈধ হিসেবে অভিহিত করেছেন।

সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও দফতর সমন্বয়ক শাকিল উজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্বনির্ধারিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়।

গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ আতাউল্লাহর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সদস্যসচিব নুরুল হক নুর।

এতে আরো বলা হয়েছে, সভায় সাংগঠনিক আলোচনা ছাড়াও গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার বিভিন্ন রাজনৈতিক তৎপরতায় উদ্ভূত পরিস্থিতি ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

আলোচনা সভায় সুশৃঙ্খলভাবে দলের নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য এক নম্বর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খাঁনকে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

এ সিদ্ধান্তের বিষয়ে ড. রেজা কিবরিয়া বলেন, নুরের বৈঠক ও সিদ্ধান্ত অবৈধ। গণ অধিকার পরিষদ আমার নামেই নিবন্ধন পাবে। দলের অধিকাংশ নেতাকর্মী আমার সঙ্গেই থাকবেন। দু-চারজন নুরের সঙ্গে থাকতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণ পরিষদের শুরু থেকে নুরুল হক নুর ও রেজা কিবরিয়ার সঙ্গে নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিলো। এবার সেই বিরোধ প্রকাশ্যে এলো। এর মধ্য দিয়ে গণ পরিষদ ভেঙে যাওয়ার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo