শিরোনামঃ
আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা পটুয়াখালীতে চো’রাই ছাগলসহ দুই যুবককে আটক করে পুলিশে দিল জনতা পায়রা বন্দরে ৬২ হাজার টন কয়লা নিয়ে ভিড়ল মাদার ভ্যাসেল বরিশালের ৩০ খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন বরিশালে কোচিং সেন্টারের পাটাতন ভেঙে খালে পরে ৩০ শিক্ষার্থী আ’হ’ত ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতা গ্রেপ্তার আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি বরিশালে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন হৃদয় কুমার দাস বর্তমান নাম মো: আব্দুল্লাহ আল রাকিব। পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের বি’রো’ধে ৫ জনকে কু’পি’য়ে জ’খ’ম, আটক ১ অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২

ভোলায় গলায় ফাঁস দিয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, July 5, 2023,
  • 330 সংবাদটি পঠিক হয়েছে

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে নিজ বাড়ির পরিত্যক্ত ঘরের জানালার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ছাত্রলীগের এক নেতা আত্মহত্যা করেছেন। মৃত ওই ছাত্রলীগ নেতার নাম মো. শামীম হোসেন (২১)।

তিনি শশীভূষণ রসুলপুর ডিগ্রী কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র ও রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি ছিলেন।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জলিল পন্ডিতের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন একই ইউনিয়নের আ. জলিল পন্ডিতের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শামীম হোসেন গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার দুপুরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়ির পরিত্যক্ত ঘরের জানালার সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। কিছু সময় পর পরিবারের সদস্যরা তাকে গলায় ফাঁস দিয়ে ঘরের জানালার সঙ্গে ঝুলতে দেখেন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।

শশীভূষণ থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo