শিরোনামঃ
তিন বছরের ব্যবধানে পায়রা বন্দরে বিদেশি জাহাজ ১১১ থেকে কমে ২৯টি বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বরিশালে ক’কটে’ল সদৃশ্য বস্তু উদ্ধার বরিশালের কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বাধ্যতামূলক অবসরে ৪৪তম বিসিএসের প্রবেশপত্রে জালিয়াতি পিএসসি’র সব পরীক্ষায় নিষিদ্ধ প্রার্থী এক সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে দুই ঘূর্ণিঝড়, বরিশাল উপকূলে বাড়ছে সতর্কতা এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯ নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পিকে ছাড়িয়ে দেশীয় নাপিত খয়রা 

বরিশালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, July 11, 2023,
  • 337 সংবাদটি পঠিক হয়েছে

দক্ষিণাঞ্চলে দিন দিন ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হচ্ছেন শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে। যা প্রতিদিনই রেকর্ড ভাঙছে। যদিও গত রোববারের তুলনায় সোমবার (১০ জুলাই) রোগীর সংখ্যা কমছিল।

শেবাচিম হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার এই হাসপাতালে ৭৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে অধিকাংশ রোগী বরিশাল বিভাগের বিভিন্ন এলাকার বাসিন্দা।

এছাড়া বৃহস্পতিবার ৫২, শুক্রবার ৭০ জন, শনিবার ৭৬ জন, রোববার ৮৬ জন রোগী ভর্তি ছিলেন। রোগীর চাপ সামাল দিতে প্রতিটি তলায় আলাদা কক্ষ তৈরি করা হয়েছে। এছাড়া মেডিসিন ওয়ার্ডে নারী ও পুরুষদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, এবারে ডেঙ্গু রোগীর সংখ্যা অধিকহারে বেড়ে চলছে। যা বিগত দিনের তুলনায় অনেক বেশি। তবে ভর্তি করা রোগীদের সঠিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে সুস্থ করে তোলা হচ্ছে। ২শ রোগী হলেও তাদের চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া আরো একশ রোগীকে সেবা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo