শিরোনামঃ
বরিশালে মাদকের ‘হটস্পট’ কেডিসি আত্মহত্যায় বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে নিজের মা ভাবি ও আট মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা বাসে আগুন দেয়ায় আওয়ামীলীগ সভাপতি সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা জ্বালানি তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিলেন বিপিসি চেয়ারম্যান রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রুল ১০কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই ভোলার চর মোজাম্মেল দ্বীপে অস্ত্রসহ তিন ডাকাত আটক ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান

বরগুনায় গাঁজাসহ পিতা-পুত্র গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, July 18, 2023,
  • 298 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বাইনবুনিয়া গ্রাম থেকে এক কেজি একশ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি পিতা-পুত্রকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।

সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে আমতলী থানার ফোর্স নিয়ে উপজেলার বাইনবুনিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই শহিদুল ইসলাম সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাইনবুনিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার চিহ্নিত মাদক কারবারী আঃ গণি মৃধার পুত্র মধু মৃধা (৪৮) ও তার পুত্র মো. বেল্লাল (২৩) আটক করে এবং মাদক বেচাকেনার সময় তাদের কাছ থেকে হলুদ কসটেপ দিয়ে মোড়ানো ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পিতা ও পুত্রকে আটক করে থানায় নিয়ে আসে।

আটক মাদক কারবারিদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে এসআই শহিদুল ইসলাম জানায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারী পিতা পুত্রকে গ্রেফতার করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo