শিরোনামঃ
তিন বছরের ব্যবধানে পায়রা বন্দরে বিদেশি জাহাজ ১১১ থেকে কমে ২৯টি বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বরিশালে ক’কটে’ল সদৃশ্য বস্তু উদ্ধার বরিশালের কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বাধ্যতামূলক অবসরে ৪৪তম বিসিএসের প্রবেশপত্রে জালিয়াতি পিএসসি’র সব পরীক্ষায় নিষিদ্ধ প্রার্থী এক সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে দুই ঘূর্ণিঝড়, বরিশাল উপকূলে বাড়ছে সতর্কতা এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯ নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পিকে ছাড়িয়ে দেশীয় নাপিত খয়রা 

বরিশালে সম্পত্তির জন্য কবরে শুয়ে শাশুড়ির দাফনে পুত্রবধূর বাধা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, July 19, 2023,
  • 341 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে বাবুগঞ্জে শাশুড়ির মরদেহ দাফনে বাধা দিয়েছে পুত্রবধূ। প্রথমে মৌখিকভাবে বাধা দিলেও পরে শাশুড়ির মরদেহ দাফনের জন্য খোঁড়া কবরে শুয়ে পড়েন তিনি। উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জমি বুঝে না পাওয়ায় পুত্রবধূ এমন কাণ্ড ঘটিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে কবরে শুয়ে পরা পুত্রবধূকে পুলিশ হেফাজতে নিয়ে মৃত শাশুড়ির মরদেহ দাফন করা হয়।

সোমবার (১৭ জুলাই) উপজেলার লোহালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আনুমানিক ৪৫ বছর বয়সী এক নারী কবরে নেমে শুয়ে পড়ছেন। গ্রামবাসী নারীকে কবর থেকে ওঠানোর চেষ্টা করছে। কবরের আশপাশে গ্রামবাসীদের সঙ্গে পুলিশ সদস্যরাও রয়েছেন। সেখানে জড়ো হওয়া গ্রামবাসীরা বলছে, আপন শাশুড়ি। এমন কাজ কি কেউ করে? তখন একজন তাকে বলছে, আপনি কাগজে না পাইলে কি করবেন। আপনি কি কবরে শুয়ে জায়গা (জমি) নেবেন। আপনি না পেলে কেমনে নেবেন। একপর্যায়ে কবরে শুয়ে পড়া নারীকে ক্ষোভে চাপা দেওয়ার কথা বলেছেন কেউ কেউ।

জানা গেছে, লোহালিয়া গ্রামের মৃত মোবারক আলী খানের স্ত্রী আনোয়ারা বেগম (৮০) সোমবার মৃত্যুবরণ করেন। তার পাঁচ কন্যা ও একমাত্র ছেলে আব্দুর রহিম। রহিম সৌদি প্রবাসী। আব্দুর রহিমের স্ত্রী শাহনাজ বেগমের (৪৫) সঙ্গে তার পাঁচ ননদের জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। মৃত্যুর আগে শাশুড়িকে সেই বিরোধ সমাধান করে যেতে বলেছিলেন। সমাধানের আগেই মারা যান আনোয়ারা বেগম। তবে আনোয়ারা বেগমকে যে স্থানে তাকে দাফন করা হবে তা ওসিয়ত করে যান।

সোমবার ওসিয়ত অনুসারে আনোয়ারা বেগমকে দাফনের জন্য কবর খোঁড়া হলে সেই জমি নিজের দাবি করে কবরে শুয়ে পড়েন তার পুত্রবধূ শাহনাজ। পরে তাকে পুলিশ হেফজেতে নিয়ে দাফন শেষ করা হয়।

বাবুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি মন্ডল জানান, দাফনে বাধা দেওয়ার ঘটনায় এর পুলিশ নারীকে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে মুচলেকা নিয়ে তার ভাইয়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মো. আক্তারুজ্জামান মিলন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে ওই নারীকে তাদের হেফাজতে নেয়। তার শাশুড়ির দাফন সম্পন্ন করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo