শিরোনামঃ
তিন বছরের ব্যবধানে পায়রা বন্দরে বিদেশি জাহাজ ১১১ থেকে কমে ২৯টি বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বরিশালে ক’কটে’ল সদৃশ্য বস্তু উদ্ধার বরিশালের কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বাধ্যতামূলক অবসরে ৪৪তম বিসিএসের প্রবেশপত্রে জালিয়াতি পিএসসি’র সব পরীক্ষায় নিষিদ্ধ প্রার্থী এক সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে দুই ঘূর্ণিঝড়, বরিশাল উপকূলে বাড়ছে সতর্কতা এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯ নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পিকে ছাড়িয়ে দেশীয় নাপিত খয়রা 

রিজভীর বিরুদ্ধে অভিযোগ করতে ডিবি কার্যালয়ে হিরো আলম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, August 6, 2023,
  • 339 সংবাদটি পঠিক হয়েছে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন আলোচিত ইউটিউবার হিরো আলম।

রোববার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ডিবি কার্যালয়ে যান তিনি।

ডিবির একটি সূত্র জানিয়েছে, বিএনপির নেতা রুহুল কবির রিজভী হিরো আলমকে নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দেন। বিষয়টি নিয়ে কথা বলতেই হিরো আলম ডিবি অফিসে গেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে বিএনপি নেতাদের সমালোচনা করেন হিরো আলম।

সংবাদ সম্মেলনের আদলে করা ভিডিওতে এক প্রশ্নের জবাবে এই ইউটিউবার বলেন, ‘আমি কারও বিরুদ্ধে কথা বলতে চাই না। কিন্তু বিষয়টি খুবই দুঃখজনক। গত কয়েকদিন ধরে দেখছি, বিএনপির বড় একজন নেতা রুহুল কবির রিজভী স্যার আমাকে পাগল বলেছেন। তিনি বলেছেন, হিরো আলাম অর্ধপাগল এবং অশিক্ষিত।’

রুহুল কবির রিজভীর এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে হিরো আলম বলেন, ‘আমাকে অশিক্ষিত বলে আপনার নিজেদেরও অশিক্ষিত বলে গালি দিচ্ছেন। কারণ, আপনার যে নেত্রীর দল করেন, আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু এইট পাস ছিলেন। এখন আপনারা লেখাপড়া শিখতে শিখতে পাস হয়ে গেছেন, ঠিক না? তিনি এইট পাস ছিলেন, আমি সেভেন পাস। এক ক্লাস নিচে।’

ডিবির সূত্রটি জানায়, হিরো আলম ডিবির প্রধান হারুন অর রশীদের সঙ্গে কথা বলবেন। এছাড়াও এ বিষয়ে কিভাবে আইনি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে সাইবার বিভাগের সঙ্গেও কথা বলবেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo