শিরোনামঃ
প্রিপেইড মিটারের আওতায় আসছে বরিশাল নগরী। বাবার বাড়ি থেকে নাস্তা কম দেয়ায় বউকে মারধর অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ পিরোজপুরে কঁচা নদীতে অভিযান, আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ বরিশালে ৯৫৩ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজিব সিকদার আটক বরিশালে বিধবার দুটি কাঁঠালগাছ কাটার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে থানা হেফাজতে জয় বাংলা স্লোগান, এসআই সহ ২ পুলিশ ক্লোজড পটুয়াখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

ঝালকাঠিতে প্রাইভেটকার-মাহিন্দ্রার সংঘর্ষে আহত ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, November 22, 2023,
  • 396 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠির রাজাপুরে প্রাইভেটকার ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।

বুধবার (২২ নভেম্বর) সাড়ে ১০টার দিকে উপজেলার বাগড়িবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন।

আহতরা হলেন— মাহিন্দ্রা চালক আল-আমীন (২৬), শফিকুল ইসলাম (১৮) মুনসুর আলী শরিফ (৬২), জুলফিকার হাওলাদার (৫৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বাগড়ি বাজারে প্রাইভেটকারের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় মাহিন্দ্রার চালকসহ চারজন গুরুতর আহত হন।

ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo