শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

রমজানে মসজিদের বাইরে মাইক ব্যবহার নি*ষিদ্ধ করেছে সৌদি আরব

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, January 23, 2026,
  • 92 সংবাদটি পঠিক হয়েছে

ধর্ম ডেস্ক :: রমজানে মসজিদের বাইরে মাইক ব্যবহার নি*ষিদ্ধ করেছে সৌদি আরব

সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইড্যান্স মন্ত্রী শেখ আবদুল লতিফ আল শেখ ঘোষণা করেছেন, পবিত্র রমজান মাসজুড়ে মসজিদের বাইরের লাউডস্পিকারে (মাইক) নামাজ সম্প্রচার নিষিদ্ধ থাকবে। মসজিদের বাইরে কেবল আজান ও ইকামার সময় লাউডস্পিকার ব্যবহার করা যাবে, অন্য কোনো ইবাদত বা নামাজ সম্প্রচার নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রমজান সামনে রেখে মঙ্গলবার ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে, যেখানে মসজিদ প্রস্তুতি ও পরিচালনা সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। উম্মুল কুরা ক্যালেন্ডারের সময়সূচি মেনে নামাজ আদায় নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেয়া হয়েছে, বিশেষ করে এশার নামাজের সময়সূচি এবং আজান ও ইকামার মধ্যবর্তী বিরতির নিয়ম মানার বিষয়টি গুরুত্বসহকারে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, ইফতারের আয়োজন শুধুমাত্র নির্ধারিত খোলা চত্বরে করার নির্দেশনা দেওয়া হয়েছে। মসজিদের তত্ত্বাবধায়ক ও রক্ষণাবেক্ষণ কর্মীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। নারীদের নামাজের স্থানগুলোও প্রস্তুত ও পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপগুলো রমজান মাসে মুসল্লিদের জন্য শান্ত, সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করা এবং আশপাশের জনসাধারণের প্রতি সম্মান বজায় রাখার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo