শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

গু*ম-খু*নের নীতিতে দেশ চালানোর পাঁয়তারা করছে জামায়াত: চরমোনাই পীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, February 1, 2026,
  • 97 সংবাদটি পঠিক হয়েছে

দেশজুড়ে :: গু*ম-খু*নের নীতিতে দেশ চালানোর পাঁয়তারা করছে জামায়াত: চরমোনাই পীর

জামায়াতে ইসলামীর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জামায়াত আমেরিকার সাথে গোপন বৈঠক করে তাদের ইনসাফ বাস্তবায়ন করতে চায়। তারা ক্ষমতায় গেলে কোন নীতি আদর্শে দেশ পরিচালনা করবে? যে নীতিতে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে যে নীতি আদর্শে এ দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগম পাড়া তৈরি হয়েছে? রাস্তায় মানুষ নামার পরে গুম হয়ে যেত, খুন হয়ে যেত- এ নীতিতে তারা দেশ চালানোর পাঁয়তারা করছে

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় হাজিরহাট এলাকায় এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করা হয়েছে? এই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র বাস্তবায়ন করবে তারা? আমরা আমেরিকার ইনসাফ দেখেছি, আমরা ভারতের ইনসাফ দেখেছি বাংলার মানুষ আর ওইসব ইনসাফ দেখতে চায় না।

তিনি আরও বলেন, জামায়াত স্পষ্টভাবে বলেছে তারা ইসলামী শরীয়ায় দেশ চালাবে না। তারা প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে ক্ষমতায় গেলে। তাদের প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল না।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই যদি একত্র হয়ে হাতপাখায় ভোট দেন।

লক্ষ্মীপুর-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর-৩ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ও জেলা সভাপতি ক্যাপ্টেন মুহাম্মদ ইব্রাহিম, জেলা সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo