শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব : চরমোনাই পীর।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, February 6, 2026,
  • 52 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব : চরমোনাই পীর।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, বিভিন্ন দল একাধিক সময় বলেছে এ দেশ সবুজ বাংলা বানাবে, ডিজিটাল বাংলা বানাবে। কিন্তু ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে স্বর্ণের বাংলা নির্মাণ করবে।
নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রেজাউল করিম বলেন, দেশের একটি মাত্র দল ইসলামের পক্ষে নির্বাচন করছে। সেই বাক্সটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বাক্স।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, ‘ভাল নীতি ও নেতা ছাড়া দেশের মানুষের মুক্তি নাই। ইসলাম শুধু মুসলিমের জন্যই নয়, মানুষের জন্য নয়, একটি পিপিলিকার স্বাধীনতার জন্যও, এর নামই হল ইসলাম। এ দেশে বহু নেতার নীতি দেখেছি, কিন্তু বাস্তবে মানুষ যা চায়, তা পায় না।’

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেন, ‘আরও মায়ের কোল খালি করতে না চাইলে শান্তির জন্য হাতপাখা মার্কায় ভোট দিতে হবে। চাঁদার মাধ্যমে দেশের মধ্যে অশান্তির আগুন জ্বালাতে না চাইলে, দেশের টাকা বিদেশে পাচার করতে না চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে ভোট দিয়ে বিজয় করতে হবে। গত ৫৪ বছরে অনেক দল ক্ষমতায় এসেছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই। চাঁদাবাজির কারনে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে নাই। টাকা বিদেশে পাচার হয়। এই দলকে আর ক্ষমতায় দেখতে চাই না। ইসলাম ক্ষমতায় গেলে স্বর্ণের বাংলাদেশে তৈরি হবে।’

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র আমির মুফতি সৈয়ধ মুহাম্মাদ ফয়জুল করিম, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, মাদারীপুর-০১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী মাওলানা আকবার হোসাইন, মাদারীপুর-০২ আসনের প্রার্থী মাওলানা আলী আহমাদ চৌধুরী, মাদারীপুর-৩ আসনের প্রার্থী মাওলানা আজিজুল হক প্রমুখ

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo