শিরোনামঃ
বরিশালের চরমোনাইতে বিএনপি নেতার বাড়িতে হামলা ও ডাকাতির অভিযোগ বাংলাবাজার এলাকা থেকে ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি বরিশালে বিএনপি নে°তার বি°রু°দ্ধে দুই কোটি টাকার সরকারি জমি দখ°লচে°ষ্টা দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে ৬ টুকরো করে হত্যা করলো প্রথম স্ত্রী টানা কয়েক বছর ধরে দেশের মানুষ উচ্চ মূল্যস্ফীতির যন্ত্রণা ভোগ করছে, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশালে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা, গ্রেপ্তার ২  বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ হিসেবে স্বীকৃতির দাবি ভারী যানবাহন উঠলেই দুলতে থাকে ঝালকাঠির বাসন্ডা সেতু: প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হচ্ছে ৭০০ যানবাহন আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড লাল মাংস উৎপাদনকারী নতুন মুরগির উপজাত উদ্ভাবন করল বাকৃবি

ঝালকাঠিতে নির্বাচনী সহিংসতা: বিএনপি সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিমের ভাই-ভাতিজাসহ আহত একাধিক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, February 6, 2026,
  • 103 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠিতে নির্বাচনী সহিংসতা: বিএনপি সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিমের ভাই-ভাতিজাসহ আহত একাধিক

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি-২ আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সৈয়দ রাজ্জাক আলী ওরফে রাজ্জাক সেলিমের ছোট ভাই ও ভাতিজাসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

আহতরা হলেন—ডক্টর জহিরুল হক স্বপন (৫৫) এবং তার ছেলে শ্রাবণ (২২)। এছাড়াও হামলায় স্বতন্ত্র প্রার্থীর আরও কয়েকজন কর্মী-সমর্থক আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ঝালকাঠি শহরের সাধনারমোড় এলাকায় মোটরসাইকেল প্রতীক নিয়ে গণসংযোগ চলাকালে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বিএনপি প্রার্থী ইলেন ভুট্টোর সমর্থকরা আকস্মিকভাবে হামলা চালালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় লাঠিসোঁটা ব্যবহার করা হয় এবং এতে বেশ কয়েকজন রক্তাক্ত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝালকাঠি সদর থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo