শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

বরিশালে ধানের শীষে ভোট চেয়ে নগরীতে গণসংযোগ ও পথসভা করেন আফরোজা খানম নাসরিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, February 7, 2026,
  • 91 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে ধানের শীষে ভোট চেয়ে নগরীতে গণসংযোগ ও পথসভা করেন আফরোজা খানম নাসরিন

 

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মহানগরীর ৪ ও ৬ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেছেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও অলিগলিতে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় আফরোজা খানম নাসরিন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

পথসভায় বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য। দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে ধানের শীষই একমাত্র ভরসা।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে লিফলেট বিতরণ করা হয় এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo