শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

বিএনপি ক্ষমতায় এলে দ্রুত সময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে: তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, February 7, 2026,
  • 95 সংবাদটি পঠিক হয়েছে

রাজনীতি ডেস্ক ::

বিএনপি ক্ষমতায় এলে দ্রুত সময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে: তারেক রহমান

বিএনপি ক্ষমতায় এলে দ্রুত সময়ের মধ্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নীলফামারীতে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন ।

জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে তারেক রহমান বলেন, এবারের নির্বাচনে দেশের মানুষ শুধু ভোটই দেবে না, বরং দেশ গড়ার গুরুদায়িত্বও নিজের কাঁধে তুলে নেবে। নীলফামারী অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সেখানকার ইপিজেড সম্প্রসারণ এবং বেকার তরুণদের দক্ষ করে গড়ে তুলতে বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান তিনি।

কৃষক ও নারীদের কল্যাণে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান জানান, দল ক্ষমতায় গেলে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে। কৃষক ভালো থাকলেই দেশ ভালো থাকবে।

এছাড়া ধর্মীয় নেতাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রীয়ভাবে বিশেষ সম্মানী প্রদানের উদ্যোগ নেওয়ার কথাও তিনি জানান। শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে নীলফামারীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপনের জোরালো আশ্বাস দেন বিএনপির এই শীর্ষ নেতা।

নির্বাচনি পরিবেশ নিয়ে সতর্কবার্তা দিয়ে তারেক রহমান বলেন, এই এলাকার সাধারণ ভোটারদের ভয় দেখিয়ে ভোটদান থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা জনগণকে ভয় দেখাবে বা কোনো প্রকার অন্যায় করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভয়ভীতি উপেক্ষা করে ১২ ফেব্রুয়ারি দলবদ্ধভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo