শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন খাদে পরে নি*হত-১, আ*হত-১০

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, February 14, 2026,
  • 89 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন খাদে পরে নি*হত-১, আ*হত-১০

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী যাত্রীবাহী লাবিবা পরিবহন সড়কের পাশের খাঁদে পড়ে যায়। এতে পরিবহনে থাকা হেলপার জিহাদ নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় পরিবহনে থাকা ১০ জন যাত্রী  আহত হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে পটুয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী লাবিবা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-০০৫৪) বাকেরগঞ্জ মহাসড়কের দুধলমৌ নামক স্থানে পৌঁছলে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে খাঁদে পড়ে যায়। পরিবহনটি দুমড়ে মুচরে কিছু অংশ খাঁদের পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা পরিবহনটি সড়কের পাশে খাঁদের মধ্যে পরে থাকতে দেখেন।দুর্ঘটনার দুই ঘন্টা পর পরিবহনটির খাঁদের নিচ থেকে হেলপার জিহাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

বাকেরগঞ্জ থানা পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo