শিরোনামঃ
বরিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জ্যেষ্ঠ আইনজীবী সজল কুমার চক্রবর্তীর মৃত্যু, শোকের ছায়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশে ৫ দিন বৃষ্টির আভাস দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাতায়াতে গুরুত্বপূর্ণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা। পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসকের দুর্ব্যবহার জাতীয় ক্রীড়ায় চ্যাম্পিয়ন বরিশালের জান্নাতুল প্রীতি : অভিনন্দন জানালেন সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান বাকিতে চুলদাড়ি কাটা নিয়ে ঝগড়া,সেলুনমালিককে ছুরিকাঘাতে হত্যা ভারতে অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫ স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত ফ্যান খুলে পড়ে, অল্পের জন্য রক্ষা ২ শিশুর বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং

বরিশাল নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা : আটক, ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, March 15, 2026,
  • 106 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল নগরীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা : আটক, ৪

নিজস্ব প্রতিবেদক : পানির মোটর বন্ধ করা নিয়ে তর্ক-বিতর্কের জেরে বরিশাল নগরীতে আব্দুল বারেক হাজী (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী ভাড়াটিয়াদের বিরুদ্ধে। শনিবার (১৪ মার্চ) বিকেল প্রায় ৫টার দিকে নগরীর পোর্ট রোডের পিয়াজপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারী ও দুই যুবককে আটক করেছে পুলিশ।

নিহত আব্দুল বারেক হাজী বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠী দাড়িয়াল এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে।
আটক ব্যক্তিরা হলেন—শুভ (২১), কাওছার (১৯), সুইটি (২৩) ও মাকসুদা। শুভ, কাওছার ও সুইটির পিতা ইলিয়াছ। মাকসুদা ইলিয়াছের স্ত্রী। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইলিয়াছ পলাতক রয়েছে। তারা সবাই পোর্ট রোড পিয়াজপট্টি এলাকার মুসলিম হাওলাদারের বাসার ভাড়াটিয়া বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পানির মোটর বন্ধ করা নিয়ে দুই ভাড়াটিয়া পরিবারের নারীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পরিবারের পুরুষ সদস্যরা জড়িয়ে পড়লে হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে আব্দুল বারেক হাজীর উপর হামলা চালানো হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

বাড়ির মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনি তখন ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মোটর বন্ধ করা নিয়ে দুই পক্ষের নারীদের মধ্যে ঝগড়া শুরু হয়। পরে পুরুষ সদস্যরা নেমে এসে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে মারধরের ফলে আব্দুল বারেক হাজী নিস্তেজ হয়ে পড়েন।
পরে তাকে দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারী ও দুই যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে মূল অভিযুক্ত ইলিয়াছ ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo