শিরোনামঃ
বরিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জ্যেষ্ঠ আইনজীবী সজল কুমার চক্রবর্তীর মৃত্যু, শোকের ছায়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অন্ধ্র উপকূল অতিক্রম, বাংলাদেশে ৫ দিন বৃষ্টির আভাস দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাতায়াতে গুরুত্বপূর্ণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা। পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে বরিশাল শেবাচিম হাসপাতালের চিকিৎসকের দুর্ব্যবহার জাতীয় ক্রীড়ায় চ্যাম্পিয়ন বরিশালের জান্নাতুল প্রীতি : অভিনন্দন জানালেন সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান বাকিতে চুলদাড়ি কাটা নিয়ে ঝগড়া,সেলুনমালিককে ছুরিকাঘাতে হত্যা ভারতে অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ আঘাত, নিহত ৫ স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত ফ্যান খুলে পড়ে, অল্পের জন্য রক্ষা ২ শিশুর বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়, রাতেও লোডশেডিং

বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, October 29, 2026,
  • 0 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান

 

বরিশাল নগরীতে মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অপরাধীদের শনাক্ত ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণের লক্ষ্যে এ অভিযান চালানো হয়।

 

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা থেকে নগরীর কাউনিয়া থানাধীন পলাশপুর ও মোহাম্মদপুর এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করে কাউনিয়া থানা পুলিশের বিশেষ আভিযানিক দল।

 

বিএমপির মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাউনিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদারের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্য, চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে পুলিশের তৎপরতা চালানো হয়।

 

নগরীর বিভিন্ন এলাকায় মাদক সংশ্লিষ্ট অপরাধ ও কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকলে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সহায়ক হতে পারে।

 

বিএমপি জানিয়েছে, শুধু কাউনিয়া থানা এলাকাতেই নয়, সমগ্র বরিশাল মহানগরীতে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ তৎপরতা চলবে।

 

তবে এ অভিযানে কাউকে আটক করা হয়েছে কি না কিংবা কোনো মাদকদ্রব্য বা অবৈধ সামগ্রী উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে বিএমপির পাঠানো বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo