৩০ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, May 1, 2026,
  • 56 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ খাদিজা নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে মাদকের ৮টি মামলা রয়েছে। শুক্রবার (১ মে) ভোর ৬টার দিকে বন্দর থানাধীন ফরাজিকান্দা এলাকার প্রধান ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

‎গ্রেপ্তার আসামি মোসা. খাদিজা আক্তার (২৮) বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার চিংগাখালী এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ফতুল্লার মাসদাইর ঘোষবাগ জামালের গ্যারেজ এলাকায় বসবাস করতেন।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) খ জোনের ওসি মো. সাজ্জাদ করিম খানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এসময় এক নারী সাদা রঙের প্লাস্টিকের বস্তা নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে নারী কনস্টেবলের সহায়তায় তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ১২টি প্যাকেটে মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

 

‎বন্দর থানার পুলিশ পরিদর্শক (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, গ্রেপ্তার খাদিজা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বন্দর ও ফতুল্লা থানায় ৮টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo