পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, May 2, 2026,
  • 48 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে ফারিহা (১২) ও টুম্পা  (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায়

নিহত ফারিহা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাফিন নগর এলাকার দ্বীন ইসলামের মেয়ে ও টুম্পা একই এলাকার মাসুদ মিয়ার মেয়ে। তারা সোনাবো এলাকার আলাউদ্দিন ও মমিন মিয়ার বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতো।

 

পরিবার সূত্রে জানা যায়, আজ বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে ফারিয়া ও টুম্পা। একপর্যায়ে ফারিয়া পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে টুম্পাও তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo