১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৪৮
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের আশ্বাসে শাটডাউন প্রত্যাহার বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক সেলিনা বেগম সাময়িক বরখাস্ত বাকেরগঞ্জে  থানা চত্বরে পুলিশের সামনে  আসামীর ওপর বিক্ষুব্ধ জনতার হামলা  নিরাপদ কোরবানির পশুর নিশ্চয়তায় স্টেরয়েড বিরোধী অভিযানে ৩ জনকে জরিমানা জয় বাংলা’ লেখাকে ঘিরে সংঘর্ষে নারীর মৃত্যু বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু শ্রেণিকক্ষে ধান রেখে শিক্ষার্থীদের বের করে দিলেন সাবেক সভাপতি পিরোজপুরে পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ সিএনজি অটোরিক্সার ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী  নতুন মৌসুমের ওমরাহ ক্যালেন্ডার প্রকাশ করল সৌদি আরব

দেশের ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, মে ৭, ২০২৬,
  • 50 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: দেশের ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

 

দেশের ৮টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ মে) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

 

 

পূর্বাভাসে বলা হয়েছে, আজ দিবাগত রাত ১টা পর্যন্ত ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুন.) সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

 

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 

এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

 

এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী কয়েক দিন তাপমাত্রা বৃদ্ধির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo