১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:১৪
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের আশ্বাসে শাটডাউন প্রত্যাহার বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক সেলিনা বেগম সাময়িক বরখাস্ত বাকেরগঞ্জে  থানা চত্বরে পুলিশের সামনে  আসামীর ওপর বিক্ষুব্ধ জনতার হামলা  নিরাপদ কোরবানির পশুর নিশ্চয়তায় স্টেরয়েড বিরোধী অভিযানে ৩ জনকে জরিমানা জয় বাংলা’ লেখাকে ঘিরে সংঘর্ষে নারীর মৃত্যু বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু শ্রেণিকক্ষে ধান রেখে শিক্ষার্থীদের বের করে দিলেন সাবেক সভাপতি পিরোজপুরে পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ সিএনজি অটোরিক্সার ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী  নতুন মৌসুমের ওমরাহ ক্যালেন্ডার প্রকাশ করল সৌদি আরব

আন্তর্জাতিক বাজারে বাড়লো আরো স্বর্ণের দাম 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মে ৮, ২০২৬,
  • 48 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক বাজারে বাড়লো আরো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে। মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ কমে আসায় সপ্তাহজুড়ে এই মূল্যবান ধাতুর দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। একইসঙ্গে নতুন করে সংঘাত শুরু হলেও যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিনিয়োগকারীরা এখনও আশাবাদী।

শুক্রবার (৮ মে) বাংলাদেশ সময় সকাল ১০টা ৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭১৫ দশমিক ৪৯ ডলারে পৌঁছেছে। আর জুন ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৭২৫ ডলারে দাঁড়িয়েছে।

 

ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রডা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তির বিষয়ে আশাবাদ এখনও অব্যাহত রয়েছে। এই খবর আপাতত স্বর্ণের বাজারকে সমর্থন দিচ্ছে।’

 

আরও পড়ুন

 

ট্র্যাকে একজন, পুরস্কারে আরেকজন; ইবিতে প্রক্সি দিয়ে স্বর্ণ জয়ের অভিযোগ

 

৬ মে ২০২৬

 

 

ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্বর্ণের দাম ১০ শতাংশের বেশি কমেছে, যার পেছনে তেলের দামে ঊর্ধ্বগতি বড় ভূমিকা রেখেছে। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেলে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে, ফলে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও বেড়ে যায়। যদিও স্বর্ণকে মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়, তবুও উচ্চ সুদের হার সাধারণত সুদবিহীন এই সম্পদের ওপর চাপ সৃষ্টি করে।

 

রডা যোগ করেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরান কোনও সমঝোতার কাছাকাছি পৌঁছাচ্ছে কি না, তা জানতে সবাই  এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী ২৪ ঘণ্টায় বাজারে দাম ওঠানামা করবে।’

 

অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে রুপার দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৯ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ২ হাজার ৫৪ দশমিক ২২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৫০৮ দশমিক ১৬ ডলারে উঠেছে।

 

এদিকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় বিক্রি হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo