১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:১৩
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের আশ্বাসে শাটডাউন প্রত্যাহার বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক সেলিনা বেগম সাময়িক বরখাস্ত বাকেরগঞ্জে  থানা চত্বরে পুলিশের সামনে  আসামীর ওপর বিক্ষুব্ধ জনতার হামলা  নিরাপদ কোরবানির পশুর নিশ্চয়তায় স্টেরয়েড বিরোধী অভিযানে ৩ জনকে জরিমানা জয় বাংলা’ লেখাকে ঘিরে সংঘর্ষে নারীর মৃত্যু বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু শ্রেণিকক্ষে ধান রেখে শিক্ষার্থীদের বের করে দিলেন সাবেক সভাপতি পিরোজপুরে পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ সিএনজি অটোরিক্সার ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী  নতুন মৌসুমের ওমরাহ ক্যালেন্ডার প্রকাশ করল সৌদি আরব

পাউরুটিতে মিলল ক্যানসারের উপাদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, মে ১৩, ২০২৬,
  • 35 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: পাউরুটিতে মিলল ক্যানসারের উপাদান

পাউরুটিতে ক্যানসারের জীবাণু, আর দুগ্ধজাত চর্বি ছাড়া ঘি তৈরি হচ্ছে পামওয়েল ও সুগন্ধি দিয়ে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কয়েকটি নমুনা পরীক্ষার ল্যাব রিপোর্ট এমন তথ্য দিয়েছে, যা চ্যানেল 24-এর হাতে এসেছে। এ ঘটনায় মামলা হওয়ার পর ‘সিরাজ চুইগোস্ত’ ও ‘নিউ আমাদের বাজার’ নামে দুটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি কর

 

টং দোকান থেকে নগরবাসীর নাস্তার টেবিলে নিত্যদিনের খাদ্যপণ্য হিসেবে পাউরুটি আসে। কারখানায় তৈরির পর বিভিন্ন ধাপে তা মানুষের নাগালে পৌঁছায়।

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খাদ্য পরীক্ষার ল্যাব বাজার থেকে বিভিন্ন খাদ্যপণ্য সংগ্রহ করে পরীক্ষা করেছে। পরীক্ষার ফলাফলে এমন কিছু তথ্য উঠে এসেছে, যা চমকে দেয়ার মতো। একটি পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট পাওয়া গেছে, যা ক্যানসারের ঝুঁকি তৈরি করে। এর চেয়েও আশ্চর্যের বিষয় হলো, একটি নামকরা প্রতিষ্ঠানের ঘিতে ঘিয়ের কোনও অস্তিত্বই পাওয়া যায়নি। এছাড়া নিয়মিত খাবার বোরহানিরও একই অবস্থা পাওয়া গেছে, যার মান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

নিউ আনন্দ বেকারি ও আইডিয়াল হোমমেইড ফুড প্রোডাক্টসের পাউরুটিতে পটাশিয়াম ব্রোমেট ব্যবহার পাওয়া গেছে, যা মূলত কসমেটিকসের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এতে ক্যানসারের পাশাপাশি লিভার ও কিডনির জটিলতা দেখা দিতে পারে। নরম করার জন্যই পটাশিয়াম ব্রোমেট ব্যবহার করা হচ্ছে বলে জানা যায়।

 

শুধু তাই নয়, বোরহানি ও ঘির নমুনাতেও ভয়াবহ তথ্য মিলেছে। নিয়ম অনুযায়ী ঘিতে ৯৯.৭০ শতাংশ দুগ্ধজাত চর্বি থাকার কথা থাকলেও সিরাজ চুইগোস্তের ঘিতে দুগ্ধজাত চর্বির কোনও উপস্থিতিই পাওয়া যায়নি। সেখানে পামওয়েল ও সুগন্ধি দিয়ে ঘি তৈরি করা হয়েছে। মানসম্মত নয় বোরহানিও।

 

ল্যাব পরীক্ষার তথ্য হাতে আসার পর খিলগাঁওয়ের সিরাজ চুইগোস্তে যায় চ্যানেল 24। প্রতিষ্ঠানটির কর্মীদের দাবি, এই ঘি তাদের নিজস্ব তৈরি নয়। রশিদ ছাড়া কীভাবে ঘি আনা হয়েছে- এ বিষয়ে জানতে চাইলে দোকানের কর্মচারী বলেন, বিষয়টি নিয়ে মালিক কথা বলবে।

একজন গ্রাহক বলেন, কোয়ালিটি মেইনটেইন করা হবে এই বিশ্বাস থেকে এদের ঘি মানুষ সংগ্রহ করে। কিন্তু এখন তো দেখতেছি প্রতারণা হচ্ছে।

 

এসব পণ্য শরীরের জন্য কতটা ক্ষতিকর এ বিষয়ে বিশেষজ্ঞরা ভয়ংকর রোগের আশঙ্কার কথা জানিয়েছেন। ডিএসসিসির জনস্বাস্থ্য অ্যানালিস্ট ইলিয়াস জিহাদী বলেন, এটি খেলে ক্যানসার হতে পারে, ডিএনএর ক্ষতি হতে পারে এবং আরও কিছু নিউট্রিশনাল সমস্যা দেখা দিতে পারে। পরীক্ষা করা ঘিতে ঘিয়ের কোনও উপাদানই পাওয়া যায়নি, এটি মূলত পাম অয়েল। বোরহানির ক্ষেত্রে প্রোটিনের উপস্থিতি কম পাওয়া গেছে।

 

এ ঘটনায় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চারটি মামলা করেছে সিটি করপোরেশন। দায়ীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে।

 

আরও পড়ুন

 

সহজ উপকরণেই তৈরি করুন পাউরুটির মালাই রোল

 

২৭ সেপ্টেম্বর ২০২৫

 

 

ডিএসসিসির খাদ্য পরিদর্শক কামরুল হাসান বলেন, নিউ আমাদের বাজার এবং সিরাজ চুই গোস্ত রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালত তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

 

ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, মানুষের জীবন-মরণ নিয়ে যারা খেলা করবে, তাদের সঙ্গে কোনও আপস হবে না। ভেজালকারীদের সর্বোচ্চ আইনের আওতায় আনা হবে।

 

মামলা হওয়া প্রতিষ্ঠানের মালিকদের আগামী মাসে খাদ্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo