১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:১৪
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের আশ্বাসে শাটডাউন প্রত্যাহার বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক সেলিনা বেগম সাময়িক বরখাস্ত বাকেরগঞ্জে  থানা চত্বরে পুলিশের সামনে  আসামীর ওপর বিক্ষুব্ধ জনতার হামলা  নিরাপদ কোরবানির পশুর নিশ্চয়তায় স্টেরয়েড বিরোধী অভিযানে ৩ জনকে জরিমানা জয় বাংলা’ লেখাকে ঘিরে সংঘর্ষে নারীর মৃত্যু বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু শ্রেণিকক্ষে ধান রেখে শিক্ষার্থীদের বের করে দিলেন সাবেক সভাপতি পিরোজপুরে পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ সিএনজি অটোরিক্সার ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী  নতুন মৌসুমের ওমরাহ ক্যালেন্ডার প্রকাশ করল সৌদি আরব

নির্বাচনে জাতীয় পার্টির খরচ ৫ লাখ টাকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মে ১৫, ২০২৬,
  • 39 সংবাদটি পঠিক হয়েছে

রাজনীতি ডেস্ক :: নির্বাচনে জাতীয় পার্টির খরচ ৫ লাখ টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ লাখ পাঁচ হাজার টাকা ব্যয় করেছে জাতীয় পার্টি। জি এম কাদেরের নেতৃত্বাধীন এই রাজনৈতিক দল নির্বাচনে তাদের খরচের হিসাব বুধবার (১৩ মে) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছে জমা দিয়েছে।ইসিতে জমা দেওয়া জাতীয় পার্টি নির্বাচনী ব্যয়ের বিবরণী অনুযায়ী, দলটি নির্বাচনে দলীয় প্রচারণা বাবদ খরচ করেছে ৩ লাখ ২৫ হাজার টাকা। জনসভা বাবদ খরচ হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা। আর কর্মীর খরচ বাবদ ব্যয় হয়েছে ৬৫ হাজার টাকা।সাধারণত সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো দলীয় প্রার্থীদের অনুদান দিয়ে থাকে। তবে জাতীয় পার্টি এ খাতে কোনো ব্যয় দেখায়নি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ১৯৬ আসনে প্রার্থী দিয়েছিল। নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ১০১ থেকে ২০০ আসনে প্রার্থী দিলে কোনো দল নির্বাচনে ৩ কোটি টাকা ব্যয় করতে পারে। এর বাইরে প্রার্থীরা আসনের ভোটারসংখ্যা অনুযায়ী আলাদা ব্যয় করতে পারেন।

এদিকে, গতকাল মঙ্গলবার জামায়াত তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিয়েছে, তারা সাড়ে চার কোটি টাকা ব্যয় দেখিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo