শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, May 18, 2026,
  • 41 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

 

মোটরশ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকদের একাংশ হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেন। এরপর থেকে কোনো রুটেই বাস চলাচল করছে না।

সংশ্লিষ্টরা জানায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গতকাল রোববার রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করেন। নতুন ২১ সদস্যের কমিটিতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। নির্বাচন ছাড়া নতুন কমিটি দেয়ায় শ্রমিকদের একাংশ সকাল থেকে আন্দোলন শুরু করেন এবং সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেন।

আন্দোলনকারীদের দাবি, ঘোষিত কমিটি বাতিল করে তিমাস মেয়াদী আহবায়ক কমিটি গঠন করে নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে। এর আগে গত ২৩ এপ্রিল ইউনিয়ন অফিসের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর শিরোইল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পালটা ধাওয়া ঘটে। টার্মিনালের পাশে থাকা বিপুল সংখ্যক দোকানেও ভাঙচুর চালানো হয়। এরই প্রেক্ষিতে ফেডারেশন সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি ঘোষনা করেন।

এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ থাকায় যাত্রীরা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। যাত্রীদের অভিযোগ, শ্রমিকদের দ্বন্দ্বের খেসারত দিতে হচ্ছে তাদের। তারা জরুরি প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে যাবেন। অথচ হঠাৎ করে গাড়ি বন্ধ হওয়ায় যেতে পারছেন না।

ইসলাম নামের এক যাত্রী দূরপাল্লার একটি বাসের টিকিট কাটেন। তিনি আজ সকালে বাসস্ট্যান্ডে এসে দেখেন কাউন্টার বন্ধ, বাসও নেই। তিনি বলেন, কাউন্টারে এসে দেখি সব বন্ধ। সব রুটের বাস বন্ধ থাকায় ফেরত যেতে হচ্ছে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo