শিরোনামঃ
তিন বছরের ব্যবধানে পায়রা বন্দরে বিদেশি জাহাজ ১১১ থেকে কমে ২৯টি বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বরিশালে ক’কটে’ল সদৃশ্য বস্তু উদ্ধার বরিশালের কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বাধ্যতামূলক অবসরে ৪৪তম বিসিএসের প্রবেশপত্রে জালিয়াতি পিএসসি’র সব পরীক্ষায় নিষিদ্ধ প্রার্থী এক সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে দুই ঘূর্ণিঝড়, বরিশাল উপকূলে বাড়ছে সতর্কতা এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯ নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পিকে ছাড়িয়ে দেশীয় নাপিত খয়রা 

ব্রিটেনে ফের ৮০ শতাংশ বাড়ছে গ্যাস-বিদ্যুতের দাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 27, 2022,
  • 322 সংবাদটি পঠিক হয়েছে

করোনা ভাইরাস মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর প্রভাবে বিশ্বজুড়ে চলছে অর্থনৈতিক সংকট।

এতে বিশ্বের অন্যান্য অনেক দেশের ন্যায় ব্রিটেনেও বেড়েছে বিদ্যুৎ ও গ্যাসের দাম। গত এপ্রিলে দেশটিতে ৫৪ শতাংশ পর্যন্ত বাড়ানো হয় গ্যাস-বিদ্যুতের দাম। আসছে অক্টোবরে তা আরও ৮০ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে বলে শুক্রবার ঘোষণা দিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এমতাবস্থায় বাড়তি খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন দেশটির নাগরিকেরা। ক্রমেই পরিস্থিতি খারাপ হচ্ছে। বিদ্যুৎ ও গ্যাসের বিল পরিশোধ করতে অনেকেই বাধ্য হচ্ছেন ঋণ নিতে। আবার কেউ বিক্রি করেছেন বাসার আসবাবপত্র।

জানা গেছে, অক্টোবরে নতুন করে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হলে ব্রিটেনে প্রতি গ্রাহকের জন্য বছরে এক হাজার ৯৭১ পাউন্ড (২,৩৩২ মার্কিন ডলার) থেকে বেড়ে তিন হাজার ৫৪৯ পাউন্ড হবে। এটি সেখানকার অক্টোবর থেকে প্রতি গ্রাহকের বাৎসরিক গ্যাস-বিদ্যুৎ বিল হবে বাংলাদেশি মুদ্রায় তিন লাখ ৯৮ হাজার টাকারও বেশি। শুধু তাই নয়, আগামী বছরের জানুয়ারিতে আরেক দফা বেড়ে তা গ্রাহক প্রতি খরচ চার হাজার পাউন্ডে গিয়ে পৌঁছবে, যা বাংলাদেশি মুদ্রায় বাৎসরিক খরচ হবে চার লাখ ৪৯ হাজার টাকা।

সূত্র: এপি, সিএনবিসি, নিউ ইয়র্ক টাইমস, পলিটিকো

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo