শিরোনামঃ
তিন বছরের ব্যবধানে পায়রা বন্দরে বিদেশি জাহাজ ১১১ থেকে কমে ২৯টি বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বরিশালে ক’কটে’ল সদৃশ্য বস্তু উদ্ধার বরিশালের কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বাধ্যতামূলক অবসরে ৪৪তম বিসিএসের প্রবেশপত্রে জালিয়াতি পিএসসি’র সব পরীক্ষায় নিষিদ্ধ প্রার্থী এক সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে দুই ঘূর্ণিঝড়, বরিশাল উপকূলে বাড়ছে সতর্কতা এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯ নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পিকে ছাড়িয়ে দেশীয় নাপিত খয়রা 

নতুন রূপে ফিরছে বরিশালের অশ্বিনী কুমার হল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 27, 2022,
  • 337 সংবাদটি পঠিক হয়েছে

প্রায় শত বছরের ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা বরিশালের অশ্বিনী কুমার হল সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ প্রায় ৯০ ভাগ সম্পন্ন করেছে বরিশাল সিটি কর্পোরেশন। সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকচর্চা আরও বেশি বিকশিত করতে সিটি কর্পোরেশনের উদ্যোগ প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে এই সংস্কার কাজ সম্পন্ন হচ্ছে। ঐতিহ্যেবাহী অশ্বিনী কুমার হলটিকে সম্পূর্ণ নতুন রূপে নগরীর বাসিন্দাদের উপহার দিবেন বিসিসির মেয়র। হলটির মধ্যে আসন সংখ্যা বৃদ্ধি করে আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত করা হচ্ছে। এছাড়াও হলের অভ্যন্তরে অডিটোরিয়ামটিকে অত্যাধুনিক লেজার লাইট ও বিদেশি ফোকাস লাইট দিয়ে সাজানো হচ্ছে।

নাট্যজন সৈয়দ দুলাল বলেন, নগরীর প্রাণকেন্দ্রে অশ্বিনী কুমার টাউন হলটি বরিশালবাসীর কাছে একটি হৃদয়ের স্তম্ভ। বরিশাল ব্রজমোহন (বিএম কলেজ) বিশ্ববিদ্যালয়ের রাজনীতিরও চেতনার কেন্দ্র ছিলো এ অশ্বিনী কুমার হলটি। যা প্রায় ১শ’ বছর ধরে একই রকম অবস্থায় ছিল। বেশ কয়েকবার সংস্কার করা হলেও ভবনের মূল ভিত্তি ঠিক রাখা হয়েছে। হলের আধুনিকীকরণের কাজটি বরিশালবাসীর প্রাণের দাবি। শহীদ আব্দুর রব সেরনিয়াত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, অশ্বিনী কুমার হলটি হচ্ছে, জাগ্রত বরিশালবাসীর চেতনার প্রতীক। নগরীর প্রাণকেন্দ্রে গড়ে ওঠা এ হলটি ব্রিটিশ আমল থেকে ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা। এ ধরনের যে কোন কাজকে আমরা ‘শহীদ আব্দুর রব সেরনিয়াত বরিশাল প্রেসক্লাব’-এর পক্ষ থেকে সাধুবাদ জানাই।

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মেদ বলেন, অচিরেই ঐতিহ্যের স্বরূপ ফিরে পাচ্ছে বরিশালের শতবর্ষীয় ঐতিহাসিক অশ্বিনী কুমার হল। প্রায় ৯০ ভাগ কাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ফিনিশিংয়ের কাজ চলছে। তিনি আরো বলেন, ফিনিশিংয়ের কাজ শেষ হলেই ঠিকাদার প্রতিষ্ঠান আমাদের কাছে হলটি হস্তান্তর করবেন। তবে খুবই শিগ্রই উন্মক্ত করা হবে হলটি।

এদিকে লক্ষ করা গেছে ৩০ লাখ টাকা ব্যয়ে এই সংস্কার করা হলে অশ্বিনী কুমার হলটি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের শোক ও শুভেচ্ছা ব্যানারে ডাকা পড়েছে হলটির সৌন্দর্য্য। সেদিকে নজর নেই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের। তাই সচেতন নাগরিকদের দাবি হলটির সৌন্দর্য ঠিক রাখতে দলীয় ব্যানারগুলো সরানোর খুবই প্রয়োজন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo