শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

বরিশাল নগরীর বেলস পার্কসহ সব উদ্যান দখলমুক্ত রাখার দাবীতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, June 8, 2026,
  • 63 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল নগরীর বেলস পার্কসহ সব উদ্যান দখলমুক্ত রাখার দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :: নগরীর বেলস পার্কসহ সব উদ্যান, খেলার মাঠ, ফুটপাত, জলাশয় দখলমুক্ত ও উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে গতকাল রোববার দুপুরের এই কর্মসূচি হয়। এতে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তি, পরিবেশ আন্দোলনের কর্মীরা অংশ নেন। সংহতি প্রকাশ করে অংশ নেন ওই এলাকায় অবস্থিত সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের কয়েক শ শিক্ষার্থী।

বক্তারা বলেন, বরিশাল নগরের একমাত্র বড় উদ্যান হচ্ছে বেলস পার্ক। সেখানে নগরবাসী প্রতিদিন কোলাহলমুক্ত পরিবেশে সময় কাটাতে আসেন। কেউ হাঁটার জন্য আসেন। কিন্তু উদ্যানটি দীর্ঘদিন ধরে হকারদের দখলে থাকায় নগরবাসী সেই বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। সম্প্রতি সিটি করপোরেশন কর্তৃপক্ষ হকারদের উচ্ছেদ করলেও হকাররা আবার উদ্যানটি দখলের জন্য আন্দোলনে নেমেছেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বরিশাল বিভাগীয় সমন্বয়ক রফিকুল আলম বলেন, ‘নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠগুলোও দখল হয়ে আছে, ফুটপাত, জলাশয়গুলোও একে একে দখলে চলে যাওয়ায় শিশুদের খেলাধুলার সুযোগ সংকুচিত হচ্ছে। জলাশয়গুলো দখল হয়ে যাওয়ায় পরিবেশের বিরূপ প্রভাব পড়ছে। নগর প্রশাসনের কাছে আমাদের দাবি, অবিলম্বে এসব খেলার মাঠ দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হোক।’

সমাবেশে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বিভাগীয় সমন্বয়ক লিংকন বায়েন বলেন, বরিশাল নগরীর সব কটি খাল-পুকুর ও দিঘি একের পর এক ভরাটের পর স্থাপনা নির্মাণ করে নগরের সামগ্রিক পরিবেশকে বিপন্ন করা হচ্ছে। এসব জলাশয় ভরাট করার কাজ নির্বিঘেœ চললেও প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর নির্বিকার।

সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক, পরিবেশ সংগঠক কাজী মিজানুর রহমান, ক্যাবের জেলা সাধারণ সম্পাদক রনজিত দত্ত, নারীনেত্রী রাজিয়া আক্তার, বেবি জেসমিন, নাঈমুর রহমান, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তপন কুমার সাহা, মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ আলম ও তাবাসসুম আকতার।

সমাবেশে মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জুনায়েদ আলম বলে, ‘বেলস পার্কটি হকারদের দখলে থাকায় আমাদের এতদিন বিদ্যালয়ে আসা-যাওয়ায় মারাত্মক দুর্ভোগে পড়তে হতো। সম্প্রতি হকার উচ্ছেদ করায় আমাদের মধ্যে স্বস্তি ফিরেছে। কিন্তু এখন আবার হকাররা এই উদ্যানে দখল নিতে চাইছেন। এটা আমাদের পুনরায় আশঙ্কার মধ্যে ফেলে দিয়েছে।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo