শিরোনামঃ
বরিশালে মাদকের ‘হটস্পট’ কেডিসি আত্মহত্যায় বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে নিজের মা ভাবি ও আট মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা বাসে আগুন দেয়ায় আওয়ামীলীগ সভাপতি সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা জ্বালানি তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিলেন বিপিসি চেয়ারম্যান রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রুল ১০কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই ভোলার চর মোজাম্মেল দ্বীপে অস্ত্রসহ তিন ডাকাত আটক ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান

বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, July 27, 2026,
  • 60 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :  বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি এবং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকার অভিযোগে দুটি ফার্মেসিকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজার তদারকির সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন অনুযায়ী দুটি পৃথক মামলা দায়ের করা হয়। অভিযানে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি এবং ওষুধ বিক্রির লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট দুটি ফার্মেসিকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না বলেন, “জনস্বার্থে নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি কিংবা লাইসেন্স সংক্রান্ত বিধিমালা লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং ওষুধ বিক্রিতে প্রচলিত আইন যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল বাজারে নিয়মিত নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়ে বলেন, ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অনিয়ম রোধে কার্যকর ভূমিকা রাখবে এবং ভোক্তাদের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক হবে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo