শিরোনামঃ
সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যেও মিললো মাইক্রোপ্লাস্টিক বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বরিশালেখাল-সড়ক দখল করে বাঁশের ব্যবসা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাট জব্দ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত কাটছে না গ্যাস সংকট, রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা   বাংলাদেশি অভিবাসীদের প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে: ভারতীয় হাইকোর্ট জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ 

নিজ বাড়িতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, June 8, 2026,
  • 45 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: নিজ বাড়িতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে (৩০) ধর্ষণের অভিযোগে সঞ্জয় হালদার (৪২) নামের এক রেস্তোরাঁ কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৭ জুন) দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সঞ্জয় হালদার উপজেলার চৌডালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাদরাসাপাড়া এলাকার সাধু হালদারের ছেলে। তিনি স্থানীয় একটি রেস্তোরাঁর কর্মচারী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির একটি কক্ষে ওই নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে সঞ্জয়ের বিরুদ্ধে। ঘটনার সময় তার স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

আরও পড়ুন

হঠাৎ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার
এদিকে ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রোববার সকালে ক্ষুব্ধ স্থানীয়রা সঞ্জয়কে আটক করে। পরে তাকে মারধরের পর একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারীর মামা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ভুক্তভোগীর আদালতে জবানবন্দি গ্রহণ এবং ডাক্তারি পরীক্ষার প্রয়োজনীয় কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo