শিরোনামঃ
বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ আতরের তীব্র গন্ধে অসুস্থ ২১ শিক্ষার্থী, বিদ্যালয়জুড়ে আতঙ্ক পশ্চিমবঙ্গের ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ, ১০০ মাদ্রাসাকে শোকজ ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি প্রধানমন্ত্রীর আশ্বাস: আজ রাত থেকেই সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে গ্যাস-বিদ্যুৎ ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার মধ্যে বিরোধ, ৮ দিন পরে দাফন বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন সাত ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন উপাচার্য নিয়োগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, June 9, 2026,
  • 92 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন উপাচার্য নিয়োগ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ও বর্তমান প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। গতকাল সোমবার (৮ জুন) বিকেলে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০০১ সালের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাঁকে চার বছরের জন্য অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত—যেটি আগে হবে—সেই মেয়াদে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এর আগে ২০২৪ সালের অক্টোবরে প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পান। তিনি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উপাচার্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন এবং আচার্য প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo