শিরোনামঃ
ধর্ষণ চেষ্টা মিথ্যা অভিযোগে মামলা করায় নারী গ্রেফতার পরিমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ নজরুল ইসলামসহ চারজনকে হত্যার পর বলেশ্বর নদীতে ফেলার অভিযোগ পটুয়াখালীতে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক শেখ হাসিনা দেশে ফিরলে কিছু হবে না বলা সেই ওসি প্রত্যাহার বরিশালের ইলিশ বলে ভারতের ইলিশ বিক্রি করায় বিক্রেতাকে জরিমানা বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে : গণপূর্ত প্রতিমন্ত্রী সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস বরিশাল বিএমপি’তে এসআই বশিরের ‘বদলি বাণিজ্য’:

দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, June 11, 2026,
  • 58 সংবাদটি পঠিক হয়েছে

আবহাওয়া ডেস্ক :: দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

দেশের সাতটি অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেয়া বিশেষ পূর্বাভাসে এ সতর্কবার্তা জারি করা হয়। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই পূর্বাভাস কার্যকর থাকবে

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতি বিবেচনায় দেশের সংশ্লিষ্ট নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে এটি দেশের বাকি অংশে বিস্তার লাভ করার অনুকূল অবস্থায় রয়েছে। এই অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এদিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, আগামী শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি শনিবার (১৩ জুন) একই সময় পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই দু’দিনেও দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo