শিরোনামঃ
৬ নদীর ১০ পয়েন্টে বিপৎসীমার উপরে পানি, বাড়ছে নদ-নদীর প্রবাহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার জিহাদুল কবিরকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বরিশালে ৭ টি শিয়াল হত্যা করে মাংসের খিচুড়ি রান্না, ফেসবুকে পোস্ট দিয়ে বিক্রির চেষ্টা টানা বর্ষণে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন নতুন দুইটি ট্রেন চালুর প্রস্তাব অনুমোদন, আগস্টে যাত্রা শুরু ৫ বছরের শিশু ধর্ষন ও হত্যায় চাচাত ভাইয়ের মৃত্যুদন্ড মেসিকে নিয়ে নতুন তথ্য ঘানার তান্ত্রিক বনসামের পুত্রবধূকে ধর্ষণ চেষ্টারঅভিযোগে সালিশে অপমান শশুরের আত্মহত্যা ২৫ বছরের সঞ্চয়ের লোভে প্রাণ গেল স্টেশনের বুবি বেগমের স্বামীর দেওয়া আগুনের দগ্ধ ১১ দিন পর মারা গেল অন্তঃসত্ত্বা তরুণী

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার জিহাদুল কবিরকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, July 9, 2026,
  • 6 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বিসিএস (পুলিশ) ক্যাডারের ৩৩ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এদের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার জিহাদুল কবিরও রয়েছেন।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে তাঁদের অবসরে পাঠানোর কথা জানানো হয়।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ জন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং ১ জন পুলিশ সুপার রয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়। তাঁদের মধ্যে দুজন গ্রেপ্তার আছেন এবং অনেকেই পলাতক। আওয়ামী লীগ সরকারের সময়ে এই কর্মকর্তাদের অনেকে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্বে ছিলেন।

অবসরে পাঠানো ডিআইজিরা হলেন মোল্যা নজরুল ইসলাম (বর্তমানে গ্রেপ্তার) ও মো. সাইফুল ইসলাম (বর্তমানে গ্রেপ্তার), মিরাজ উদ্দিন আহম্মেদ, শাহ মিজান শাফিয়ার রহমান, এস এম মোস্তাক আহমেদ খান, জিহাদুল কবির, মঈনুল হক, মো. ইলিয়াছ শরীফ, শ্যামল কুমার নাথ, মো. জাকির হোসেন খান, মো. শাহ আবিদ হোসেন, মো. জামিল হাসান, মো. মাহবুবুর রহমান ও মো. মনিরুজ্জামান।

অতিরিক্ত ডিআইজিরা হলেন মো. বরকতুল্লাহ খান, এ টি এম মোজাহিদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন খান, মোহা. মনিরুজ্জামান, মো. মেহেদুল করিম, মো. আলমগীর কবীর, মো. রশীদুল হাসান, সঞ্জয় কুমার কুণ্ডু, মো. নিজামুল হক মোল্যা, এস এম এমরান হোসেন, মুহাম্মদ সাইদুর রহমান খান, ড. শামসুন্নাহার, মোল্লা জাহাঙ্গীর হোসেন, সাইফুল্লাহ আল মামুন, খান মুহাম্মদ রেজোয়ান, মো. সাজিদ হোসেন, শেখ রফিকুল ইসলাম ও মাশরুকুর রহমান খালেদ।

আর অবসরে পাঠানো পুলিশ সুপার হলেন আবদুল্লাহ আরেফ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার আমলেও পুলিশের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo