শিরোনামঃ
তিন বছরের ব্যবধানে পায়রা বন্দরে বিদেশি জাহাজ ১১১ থেকে কমে ২৯টি বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বরিশালে ক’কটে’ল সদৃশ্য বস্তু উদ্ধার বরিশালের কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বাধ্যতামূলক অবসরে ৪৪তম বিসিএসের প্রবেশপত্রে জালিয়াতি পিএসসি’র সব পরীক্ষায় নিষিদ্ধ প্রার্থী এক সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে দুই ঘূর্ণিঝড়, বরিশাল উপকূলে বাড়ছে সতর্কতা এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯ নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পিকে ছাড়িয়ে দেশীয় নাপিত খয়রা 

উজিরপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু, হাসপাতালে স্বামী-ছেলে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, August 29, 2022,
  • 374 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ব‌রিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় সুলতানা বেগম (২২) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামী ও দুই বছরের ছেলে আহত হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) সকালে উজিরপুর উপজেলার আটিপাড়া সড়ক ও ব‌রিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত সুলতানা বেগম (২২) শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার নমাসর গ্রামের রাজু চৌ‌কিদারের স্ত্রী। এছাড়া আহতরা হলেন- স্বামী রাজু চৌকিদার (২৭) ও তাদের ছেলে আয়ান (২)।

স্থানীয় ও পু‌লিশের সদস্য জানান, হতাহতরা শ‌রিয়াতপুর থেকে মোটরসাইকেলযোগে কুয়াকাটা যাচ্ছিলেন। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া সড়কের সংযোগস্থলে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে যান তারা। পরে স্থানীয়রা ‌তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুলতানাকে মৃত ঘোষণা করেন। তার স্বামী ও ছেলে হাসপাতালে চিকিৎসাধীন।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি‌) শেখ বেল্লাল হোসেন জানান, হতাহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo