এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, July 14, 2026,
  • 39 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নপত্রসহ ৬ দফা দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সোয়া ১২টায় শিক্ষা বোর্ডের সামনে তার অবরোধ করে। অবরোধের ফলে সড়কের দু’ধারে যানবাহন আটকা পড়ে। দুর্ভোগের শিকার হয় সাধারণ মানুষ।

এ সময় শিক্ষার্থীরা জানায়, গত কয়েক বছরের চেয়ে এ বছর প্রশ্নপত্র অত্যাধিক কঠিন করা হয়েছে। এমনকি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে।

এছাড়াও বৈরী আবহাওয়ার কারণে অনেক স্থানেই পরীক্ষা নেয়ার মতো পরিবেশ নেই। তাছাড়া অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় এক বোর্ডে পরীক্ষা স্থগিত করা হলে সব বোর্ডে পরীক্ষা স্থগিত করা হয়নি। তাই তারা এ পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন দাবি করেন।

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর একাধিক স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এবং সায়েন্সল্যাব মোড়ে পরীক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পূর্বঘোষণা অনুযায়ী তারা এ কর্মসূচি পালন করছেন।

এ সময় শিক্ষার্থীরা টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা না নেয়াসহ তিন দফা দাবি ঘোষণা করেছেন। সাইন্সল্যাব এলাকায় বিক্ষোভ কর্মসূচি থেকে তারা দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি জানান

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo