শিরোনামঃ
বরিশালে মাদকের ‘হটস্পট’ কেডিসি আত্মহত্যায় বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে নিজের মা ভাবি ও আট মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা বাসে আগুন দেয়ায় আওয়ামীলীগ সভাপতি সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা জ্বালানি তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিলেন বিপিসি চেয়ারম্যান রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রুল ১০কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই ভোলার চর মোজাম্মেল দ্বীপে অস্ত্রসহ তিন ডাকাত আটক ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান

বাউফলে ৩৯০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, July 15, 2026,
  • 65 সংবাদটি পঠিক হয়েছে

বাউফলে ৩৯০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফল উপজেলায় ৩৯০ পিস ইয়াবাসহ মো. জিহাদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের হারুন মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জিহাদ এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। সোমবার রাতে তার কাছে ইয়াবার একটি চালান এসেছে—এমন তথ্য পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ ও এলাকাবাসী মঙ্গলবার সকালে তাকে তার ফুফুর বাড়িতে নজরদারিতে রাখেন। পরে খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে।

স্থানীয় বাসিন্দা মো. আল মামুন জানান, দীর্ঘদিন ধরে জিহাদের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ ছিল। সর্বশেষ ইয়াবার চালান আসার খবর পেয়ে এলাকাবাসী তাকে নজরদারিতে রাখেন এবং পরে পুলিশকে খবর দেন। পুলিশ এসে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জিহাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo