শিরোনামঃ
বরিশালে মাদকের ‘হটস্পট’ কেডিসি আত্মহত্যায় বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে নিজের মা ভাবি ও আট মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা বাসে আগুন দেয়ায় আওয়ামীলীগ সভাপতি সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা জ্বালানি তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিলেন বিপিসি চেয়ারম্যান রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রুল ১০কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই ভোলার চর মোজাম্মেল দ্বীপে অস্ত্রসহ তিন ডাকাত আটক ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান

বরিশালের হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেট ব্যবসায়ীদের উন্মুক্ত কণ্ঠভোটে নতুন ব্যবসায়ী কমিটি গঠন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, July 15, 2026,
  • 63 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেট ব্যবসায়ীদের উন্মুক্ত কণ্ঠভোটে নতুন ব্যবসায়ী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টায় অনুষ্ঠিত ভোটে উপস্থিত ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে মো. রফিকুল ইসলাম সেলিম সভাপতি এবং শেখ আহমাদুল্লাহ খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ সময় ৪১ সদস্যবিশিষ্ট কমিটিও গঠন করা হয়।

কমিটি গঠনের পর ব্যবসায়ীরা মিষ্টি মুখ করেন।
এসময় এক ব্যবসায়ী বলেন, মার্কেটে আমরা পুরনো ব্যবসায়ী। আমাদের দোকান আছে। যাদের দোকান নাই। যারা বহিরাগত তারা কিছুদিন পূর্বে একটা নামমাত্র কমিটি করে। আমরা কোন দেহব্যবসায়ীর কমিটি মানি না। আমরা কাপড়ের ব্যবসা করে পেট চালাই। কোন বহিরাগত কমিটি আমরা কেউ মানি না। তাই সকল ব্যবসায়ীরা আজ ওপেন কণ্ঠভোটের মাধ্যমে কমিটি গঠন করে সেলিমকে সভাপতি ও সম্পাদক খোকনকে নির্বাচিত করেছে।

নবনির্বাচিত সভাপতি মো. রফিকুল ইসলাম সেলিম বলেন, “একটি পক্ষ নিজেদের মার্কেটের ব্যবসায়ী দাবি করে প্রকৃত ব্যবসায়ীদের মতামত না নিয়ে মহানগর বিএনপি ও আমাদের এমপি মহোদয়কে ভুল বুঝিয়ে একটি কমিটি গঠন করেছিল। পরে এমপি মহোদয় বিষয়টি অবগত হয়ে ওই কমিটি বাতিল করেন এবং সাধারণ ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের নির্দেশ দেন।”

তিনি আরও বলেন, “আজ হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের প্রায় ২শত ব্যবসায়ী রয়েছে। এর ভিতর ১৬৫ জন ব্যবসায়ী উপস্থিত থেকে উন্মুক্ত কণ্ঠভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে। মার্কেটে কোনো ধরনের চাঁদাবাজি চলতে দেওয়া হবে না। আমরা মার্কেটের উন্নয়ন, মসজিদ, রাস্তা এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে কাজ করব, ইনশাআল্লাহ।”

তিনি জানান, ব্যবসায়ীদের ভোটে গঠিত এই কমিটির অনুলিপি সংশ্লিষ্ট এমপি মহোদয়, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক মহোদয় , মহানগর বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব এবং ১০ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের কাছে জমা দেওয়া হবে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo