শিরোনামঃ
জ্বালানির দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া বরিশালে মাদকের ‘হটস্পট’ কেডিসি আত্মহত্যায় বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে নিজের মা ভাবি ও আট মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা বাসে আগুন দেয়ায় আওয়ামীলীগ সভাপতি সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা জ্বালানি তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিলেন বিপিসি চেয়ারম্যান রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রুল ১০কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই ভোলার চর মোজাম্মেল দ্বীপে অস্ত্রসহ তিন ডাকাত আটক

বরিশালে রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, July 25, 2026,
  • 62 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে চিকিৎসকের অবহেলার কারণে ঝুমুর আক্তার (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) নগরীর আমানগঞ্জ এলাকার রেড ক্রিসেন্ট হাসপাতালে এ ঘটনা ঘটে বলে নিহতের পরিবারের দাবি।

অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর ভাটিখানা সেকশন এলাকার বাসিন্দা মো. রনি হাওলাদার তার অন্তঃসত্ত্বা স্ত্রী ঝুমুর আক্তারকে চিকিৎসক উর্মির পরামর্শে সিজারিয়ান অপারেশনের জন্য বৃহস্পতিবার সকাল প্রায় ১১টায় রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করেন।

নিহতের স্বামীর অভিযোগ, হাসপাতালে ভর্তির পর দায়িত্বরত চিকিৎসক ডা. আতাউল্লাহ আক্তার রোগীর শারীরিক অবস্থা যথাযথভাবে মূল্যায়ন করেননি।

তার দাবি, ভর্তির সময় ঝুমুর আক্তারের রক্তচাপ ছিল ২২০/১০০ হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। পরে বিকেলের শিফটে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. মৃত্তিকাও রক্তচাপ পরীক্ষা না করে অপারেশনের জন্য অপেক্ষা করতে বলেন বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, দীর্ঘক্ষণ অপেক্ষার একপর্যায়ে বিকেল প্রায় ৫টার দিকে ঝুমুর আক্তারের খিঁচুনি শুরু হয়। পরে তিনি মারা যান।

নিহতের স্বামী মো. রনি হাওলাদার দাবি করেন, দায়িত্বরত চিকিৎসকদের অবহেলার কারণেই তার অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে রেড ক্রিসেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ এবং অভিযুক্ত চিকিৎসকদের বক্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo