শিরোনামঃ
জ্বালানির দাম বৃদ্ধিতে বাড়ল বাসভাড়া বরিশালে মাদকের ‘হটস্পট’ কেডিসি আত্মহত্যায় বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে নিজের মা ভাবি ও আট মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা বাসে আগুন দেয়ায় আওয়ামীলীগ সভাপতি সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা জ্বালানি তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিলেন বিপিসি চেয়ারম্যান রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রুল ১০কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই ভোলার চর মোজাম্মেল দ্বীপে অস্ত্রসহ তিন ডাকাত আটক

বরিশালে কারখানার কক্ষে মিলল যুবকের মরদেহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, July 25, 2026,
  • 59 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে কারখানার কক্ষে মিলল যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকার এক‌টি কারখানা থেকে দুর্জয় সাহা (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সিএমএস মুগ ডাল কারখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দুর্জয় সাহা পিরোজপুরের ব্রাহ্মণকুটি গ্রামের রবীনাথ সাহার ছেলে। তিনি সিএমএস মুগ ডাল প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন।

প্রতিষ্ঠানটির কর্মচারীরা জানালেন, গত এক বছর ধরে কারখানাটিতে কাজ করছিলেন দুর্জয় সাহা। গতকাল অন্যদিনের মতোই কাজ করছিলেন তিনি। কাজের মধ্যেই তিনি এক‌টি রুমের দিকে চলে যান। কিছুক্ষণ পর তাকে খোঁজাখুঁজি করলে, প্রতিষ্ঠানটির আরেক সহকর্মী সাকিল ও‌ই রুমের জানালা খুলে দেখতে পান দুর্জয় রুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলছে। এরপর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ বলেছেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo