শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

বরিশালে গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপকের কারাদণ্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 30, 2022,
  • 296 সংবাদটি পঠিক হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রামীণ ব্যাংকের বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল শাখার সাবেক ব্যবস্থাপক মো. মাইদুল ইসলামকে দুটি মামলায় ১০ বছরের সশ্রম করাদণ্ড দিয়েছে আদালত।

 

একই সঙ্গে একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম করাদণ্ড এবং অপর একটি মামলায় এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ আসামির উপস্থিতিতে এই রায় প্রদাণ করেন। রায় ঘোষণার পরে দণ্ডিত সাবেক ব্যাংক কর্মকর্তা মো. মইদুল ইসলামকে প্রিজন ভ্যানে বরিশাল কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চত করেছেন আদারতের বেঞ্চ সহকারী মো. হারুন অর রশিদ। মামলার বরাত দিয়ে তিনি জানান, উজিরপুর উপজেলার বামরাইল গ্রামীণ ব্যাংক কেন্দ্রে ম্যানেজার থাকাকালীন ২০০৯ সালের ১৫ জানুয়ারি থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মেম্বরদের (গ্রাহক) মধ্যে বিশ্বাস ভঙ্গ ও প্রতারনার মাধ্যমে ১৭ জন গ্রাহকের ১ লক্ষ ৫৮ হাজার ৬৭০ টাকা আত্মসাত করেন।

এ ঘটনায় বরিশাল দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে ২০১৪ সালের ২ জুলাই মামলা দায়ের করেন। ২০১৭ সালে ২৭ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন বরিশাল কার্যালয়ের কর্মকর্তা নাজমুল হাসান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাতজনের স্বাক্ষ্য গ্রহণ শেষে এই রায় দেন।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo