শিরোনামঃ
বরিশালে মাদকের ‘হটস্পট’ কেডিসি আত্মহত্যায় বাধা দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে নিজের মা ভাবি ও আট মাসের ভাতিজিকে কুপিয়ে হত্যা বাসে আগুন দেয়ায় আওয়ামীলীগ সভাপতি সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা জ্বালানি তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিলেন বিপিসি চেয়ারম্যান রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রুল ১০কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই ভোলার চর মোজাম্মেল দ্বীপে অস্ত্রসহ তিন ডাকাত আটক ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান

বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, July 29, 2026,
  • 66 সংবাদটি পঠিক হয়েছে

বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার।

মঙ্গলবার (২৮ জুলাই) বরিশাল সিটি কর্পোরেশন কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিসিসির প্রশাসক। এ সময় তারা নগরীর জনস্বাস্থ্য, সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পারস্পরিক মতামত বিনিময় করেন।

বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “বরিশাল নগরবাসীকে উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সিটি কর্পোরেশন ও বিভাগীয় স্বাস্থ্য দপ্তর একযোগে কাজ করবে।” নগরীর স্বাস্থ্য খাতের যেকোনো প্রয়োজনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দারও নগরীর স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিসিসির সাথে সমন্বয় রেখে কাজ করার দৃঢ় ব্যক্ত প্রকাশ করেন।

এ সময় বরিশাল সিটি কর্পোরেশন এবং বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo