শিরোনামঃ
বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ আতরের তীব্র গন্ধে অসুস্থ ২১ শিক্ষার্থী, বিদ্যালয়জুড়ে আতঙ্ক পশ্চিমবঙ্গের ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ, ১০০ মাদ্রাসাকে শোকজ ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি প্রধানমন্ত্রীর আশ্বাস: আজ রাত থেকেই সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে গ্যাস-বিদ্যুৎ ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার মধ্যে বিরোধ, ৮ দিন পরে দাফন বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন সাত ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর

ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 1, 2026,
  • 63 সংবাদটি পঠিক হয়েছে

ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক : ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নয়ন সরকার জয়কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে বরিশাল নগরীর কাউনিয়া প্রথম গলির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী এক তরুণী।

নয়ন সরকার জয় বরগুনা জেলার বাসিন্দা নারায়ণ সরকারের ছেলে ও বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি। তিনি বরিশাল নগরীর কাউনিয়া প্রথম গলিতে ভাড়া বাসায় বসবাস করেন এবং বিএম কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

মামলার অভিযোগে তরুণী উল্লেখ করেন, জয়ের সঙ্গে ২০২৪ সালে প্রেমের সম্পর্ক শুরু হয়। এরপর তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। গত ছয় মাস ধরে বিয়ের কথা বললে বিষয়টি এড়িয়ে গিয়ে এখন লাপাত্তা রয়েছেন নয়ন। তার মা আমাকে বউ হিসাবে মেনে নেবেন না বলে জানিয়েছেন।

তরুণীর অভিযোগ, গ্রেফতারের আগে জয় পলাতক অবস্থায় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের ব্যক্তিগত ছবি ছড়িয়ে দিয়েছেন। এছাড়া মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন।

কোতোয়ালী মডেল থানার ওসি আল মামুন ইসলাম বলেন, ধর্ষণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রেক্ষিতে নয়ন সরকারকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo