শিরোনামঃ
বরিশালে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে প্রান গেলো ছাত্রদল নেতার বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, কাটল উত্তেজনা গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ১৫ নেতার পদত্যাগ বরিশালসহ ৭ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারে ধাক্কা, নিহত ৬ র‍্যাবের নাম পরিবর্তন হয়ে নতুন রুপে আসছে এসআরবি রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা ইসির গ্যাসের দাম এক টাকা বাড়ালেও সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিট খারি

গ্যাসের দাম এক টাকা বাড়ালেও সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, August 7, 2026,
  • 31 সংবাদটি পঠিক হয়েছে
গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক :: গ্যাসের দাম এক টাকা বাড়ালেও সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গ্যাসের দাম এক টাকা বাড়ালেও সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। কৃত্রিম গ্যাস সংকট সৃষ্টি করে সরকার দাম বাড়ানোর চেষ্টা করছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয় অভিমুখে ১১ দলীয় জোটের কর্মসূচিতে পুলিশি বাধার পর সমবেত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সরকার আগে বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও পরে গ্যাসের দাম বাড়িয়েছে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনজীবনে স্বস্তি ফেরানোর প্রতিশ্রুতিও পূরণ হয়নি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমাগত বাড়ছে, ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

তিনি বলেন, সরকার সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশ করে কৃত্রিম গ্যাস সংকট তৈরি করেছে। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও পানির সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হয়ে এখন মূল্য বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। জনগণের মৌলিক চাহিদা পূরণ না করে দাম বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, গণভোটে দেয়া অঙ্গীকার বাস্তবায়ন হয়নি। সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদ কার্যকরের প্রতিশ্রুতিও এখনও বাস্তবায়িত হয়নি।

তিনি আরও বলেন, দেশে কর্মসংস্থান বাড়েনি, ব্যবসায়ীদের কাছ থেকে আগের তুলনায় বেশি চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে এবং সাধারণ মানুষ বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে। জনগণের সঙ্গে করা বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোতে বিরোধী মতের শিক্ষার্থী ও নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিদের ওপর হামলা এবং ক্যাম্পাস দখলের চেষ্টার অভিযোগও তোলেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, প্রয়োজন হলে সচিবালয়ের পাশাপাশি সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখেও কর্মসূচি দেয়া হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি বাস্তবায়ন, গণভোটের ফল কার্যকর করা, গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo