শিরোনামঃ
ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ আশ্বাসে বছর পার, মাঠে কচু গাছ লাগিয়ে বিএম কলেজ শিক্ষার্থীদের ক্ষোভ নারীকে জোরপূর্বক অর্ধউলঙ্গ করে যুবদল কর্মীর ভিডিও ধারন, অতঃপর বঙ্গোপসাগরে জেলেদের জালে ইলিশের জোয়ার ৫ কোটি টাকার সড়কে ফাটল, দেবে গেছে প্রায় ২০০ ফুট অংশ বরিশালকে শান্ত ও নিরাপদ নগরী গড়ে তোলার অঙ্গীকার নবাগত বিএমপি কমিশনারের, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় আজ চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী কমানোর একদিন পরেই বাড়ল স্বর্ণের গহনা দাম ২ সন্তান নিয়ে ঘর ভাড়া পরিশোধ করতে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি করলেন রেহানা

ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, August 9, 2026,
  • 6 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের গ্রামীণ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করে ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারা হাট ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রবিবার (৯ আগষ্ট) সকালে ছোট নৌকায় চড়ে ভাসমান হাটের প্রাণবন্ত বেচাকেনা ও কৃষকদের কর্মব্যস্ততা সরাসরি প্রত্যক্ষ করেন তিনি। এ সময় স্থানীয় সুস্বাদু পেয়ারার স্বাদ নিয়ে তিনি নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।

রবিবার সকাল ৯টায় ভীমরুলী পৌঁছালে রাষ্ট্রদূতকে ফুল দিয়ে স্বাগত জানান ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কাওছার হোসেন। এরপর স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রাষ্ট্রদূত নৌকায় ওঠেন। খালের জলপথে ঘুরে ঘুরে তিনি পেয়ারার পরিবহন ও বাজারজাতকরণ প্রক্রিয়া দেখেন এবং স্থানীয় চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট ভ্রমণ আমার জন্য অত্যন্ত চমৎকার একটি অভিজ্ঞতা। এখানকার সবুজ-শ্যামল মনোরম পরিবেশ আমাকে সত্যি অভিভূত করেছে। বাংলাদেশের গ্রামীণ মানুষের কর্মচাঞ্চল্য এবং প্রাকৃতিক রূপ এত কাছ থেকে দেখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

ভীমরুলী পরিদর্শন শেষে রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ট্রলারযোগে পিরোজপুরের আটঘর কুড়িয়ানার উদ্দেশ্যে রওনা হন। মার্কিন রাষ্ট্রদূতের এই উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় পেয়ারা চাষি ও ব্যবসায়ীদের মধ্যে দিনভর উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo