শিরোনামঃ
তিন বছরের ব্যবধানে পায়রা বন্দরে বিদেশি জাহাজ ১১১ থেকে কমে ২৯টি বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বরিশালে ক’কটে’ল সদৃশ্য বস্তু উদ্ধার বরিশালের কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বাধ্যতামূলক অবসরে ৪৪তম বিসিএসের প্রবেশপত্রে জালিয়াতি পিএসসি’র সব পরীক্ষায় নিষিদ্ধ প্রার্থী এক সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে দুই ঘূর্ণিঝড়, বরিশাল উপকূলে বাড়ছে সতর্কতা এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯ নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পিকে ছাড়িয়ে দেশীয় নাপিত খয়রা 

বরিশালের উপকূলীয় এলাকা পরিদর্শন করলেন নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ভ্যান বোমেল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 15, 2026,
  • 97 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের উপকূলীয় এলাকা পরিদর্শন করলেন নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ভ্যান বোমেল

ঘরে ঘরে পানি পৌঁছে দেওয়া গেলে নারী ও শিশুদের পানি সংগ্রহের কষ্ট ও নিরাপত্তাঝুঁকি অনেকটাই কমে আসবে। এ ধরনের উদ্যোগ সফলে স্থানীয় জনগণ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য সুপেয় পানির নিশ্চয়তা একটি বড় চ্যালেঞ্জ।’

বৃহস্পতিবার সকাল থেকে বরিশালের বাকেরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে গ্রামীণ মানুষের জন্য সুপেয় পানি সরবরাহের উদ্যোগ পরিদর্শন শেষে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ভ্যান বোমেল।

বৃষ্টিভেজা আবহাওয়ার মধ্যেও বরিশাল সফরের অভিজ্ঞতায় সন্তুষ্টি প্রকাশ করে ডাচ রাষ্ট্রদূত প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের আতিথেয়তা ও জীবনযাত্রার প্রশংসা করেন। একই সঙ্গে ডাচ সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় উপকূলীয় মানুষের জীবনমানের আরও ইতিবাচক পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন।



ডাচ প্রতিনিধি দলের সদস্যরা বাকেরগঞ্জের দুর্গম এলাকায় ম্যাক্স ফাউন্ডেশন, ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ ও ম্যাক্স ট্যাপ ওয়াটারের সহায়তায় অফ-গ্রিড ব্যবস্থায় সুপেয় পানি সরবরাহের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। দুর্গম ও উপকূলীয় এলাকায় প্রচলিত অবকাঠামোর বাইরে কীভাবে নিরাপদ পানি পৌঁছে দেওয়া হচ্ছে, সে বিষয়ে তাঁরা বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

এ সময় ম্যাক্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইয়োকা ল্য পুলে বলেন, প্রায় দুই দশক আগে উপকূলীয় মানুষের জীবনযাত্রার সঙ্গে কাজ করতে গিয়ে তারা সুপেয় পানির সংকটকে অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। তাই দীর্ঘদিন ধরে নিরাপদ পানি সরবরাহের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে তাঁদের প্রতিষ্ঠান।

সফরসঙ্গী হিসেবে ডাচ প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর এটিএম তারিকুল ইসলাম এবং ম্যাক্স ফাউন্ডেশন সোশ্যাল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামিন ফারুক।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo