শিরোনামঃ
তিন বছরের ব্যবধানে পায়রা বন্দরে বিদেশি জাহাজ ১১১ থেকে কমে ২৯টি বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বরিশালে ক’কটে’ল সদৃশ্য বস্তু উদ্ধার বরিশালের কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বাধ্যতামূলক অবসরে ৪৪তম বিসিএসের প্রবেশপত্রে জালিয়াতি পিএসসি’র সব পরীক্ষায় নিষিদ্ধ প্রার্থী এক সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে দুই ঘূর্ণিঝড়, বরিশাল উপকূলে বাড়ছে সতর্কতা এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯ নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পিকে ছাড়িয়ে দেশীয় নাপিত খয়রা 

বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে নগরীতে হারিকেন মিছিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 15, 2026,
  • 71 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে লোডশেডিংয়ের প্রতিবাদে নগরীতে হারিকেন মিছিল

 

নিজস্ব প্রতিবেদক :: অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও হারিকেন মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তির জেলা ও মহানগর শাখা। আজ শুক্রবার বিকেলে নগরীর সদর রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এর সঙ্গে রয়েছে ভুতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস-সংকট। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো বেসরকারি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার কারণেও জনদুর্ভোগ বাড়ছে বলে অভিযোগ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের মতো অতিপ্রয়োজনীয় খাত বেসরকারি সিন্ডিকেটের হাতে না দিয়ে সরকারের সরাসরি ও সুষ্ঠু ব্যবস্থাপনায় পরিচালনা করতে হবে। একই সঙ্গে জনদুর্ভোগ কমাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।

বক্তারা অভিযোগ করেন, অতীতে বিভিন্ন ইস্যুতে আন্দোলন হলেও সেগুলোর অনেকটাই ছিল ‘আর্টিফিশিয়াল’। বর্তমানে একই ধরনের জনদুর্ভোগ চললেও বিএনপির পক্ষ থেকে কার্যকর কোনো আন্দোলন বা প্রতিবাদ দেখা যাচ্ছে না।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা, জাতীয় ছাত্রশক্তি বরিশাল জেলার আহ্বায়ক কাজী মো. আবু যাঈদ (কাজী), সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়েম ইবনে আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সিরাজুল ইসলাম, সংগঠক সালমান হাওলাদার, জুনায়েদ হোসেন ছাদ, হাসিবুল ইসলাম শান্তসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo