শিরোনামঃ
বরিশালে সোয়া কোটি টাকায় সড়ক সংস্কার, তিন মাসের মধ্যেই ভাঙন বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রেমের প্রস্তাবকে কেন্দ্র করে দু’গ্রুপে রাতভর সংঘর্ষ, আহত ২০ বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শনে এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল ভোর থেকে বোমা আতঙ্ক উদ্ধারের পর সাউন্ড বক্সে বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ মেঘনা নদীতে ইলিশের আকাল, অর্ধাহার-অনাহারে জেলে পরিবার লোডশেডিং ও গ্যাস সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু ৬ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

লোডশেডিং ও গ্যাস সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, August 16, 2026,
  • 0 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: লোডশেডিং ও গ্যাস সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কয়েক দিনের মধ্যে গ্যাস সংকট কমে এলে বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া-মোনাজাত ও অসহায়-দরিদ্রদের অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, গ্যাস সংকটের কারণে দেশে বিদ্যুৎ পরিস্থিতিতে যে ভোগান্তি তৈরি হয়েছে, তার জন্য তিনি দুঃখিত। সরকার সংকট মোকাবিলায় কাজ করছে। তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে চীন ও মালয়েশিয়ার সঙ্গে আলোচনা চলছে। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন বলেও জানান তিনি।

লোডশেডিং নিয়ে সরকারের সমালোচনাকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমালোচনা না করে সংকট সমাধানে কার্যকর পরিকল্পনা দিতে হবে। বিরোধী দল তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান দিতে পারলে সরকার তা গ্রহণ করবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিভ্রান্তি ও হঠকারী রাজনীতির দিন শেষ। জনগণের উপকারে আসে এমন পরিকল্পনা থাকলে তা উপস্থাপন করতে হবে। রাস্তায় বসে ভাঙচুরের রাজনীতি আর চলবে না।

বর্তমান সরকারের বয়স মাত্র ছয় মাস উল্লেখ করে তারেক রহমান বলেন, একটি শিশুর হাঁটতে শিখতেও প্রায় এক বছর সময় লাগে। সরকার ইতোমধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

বক্তব্যে আওয়ামী লীগ সরকারের আমলেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তার অভিযোগ, আগের সরকার মেগাপ্রকল্পের নামে বড় ধরনের দুর্নীতি করেছে এবং বিদ্যুৎ খাতে বিপুল দেনা রেখে গেছে। দেশের নিজস্ব গ্যাসের মজুত থাকার পরও নতুন কূপ খননে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

দেশের উন্নয়নে গণতন্ত্র ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তারেক রহমান। তিনি বলেন, যে কাজগুলো দেশ ও মানুষের কল্যাণে আসবে, সরকার সেগুলোই বাস্তবায়ন করবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo