শিরোনামঃ
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী বরিশালে পাসপোর্ট অফিসে অন্যের নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে আটক ২ নারী পিরোজপুরে মৎস্য বিভাগের অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়নাদুয়ারি জাল জব্দ ও ধ্বংস ৪৫ বছরেও হয়নি সংস্কার: চরম ঝুঁকিতে পাথরঘাটার ৩ খাদ্যগুদাম বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ হাজার গাছের চারা বিতরণ ইয়াবাসহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আটক সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড বরিশালে বমি নিয়ে আসা অন্তঃসত্ত্বা নারীকে দেওয়া হলো গর্ভপাতের চিকিৎসা

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, August 21, 2026,
  • 9 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

 

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

নির্বাচনের মধ্য দিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে বঙ্গভবনে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করাবেন।

দীর্ঘ সাড়ে তিন দশক পর এবারই প্রথম একাধিক প্রার্থীর অংশগ্রহণে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ কক্ষে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে ফল ঘোষণা করা হয়।

১৯৯১ সালের পর রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকায় এবার আইন অনুযায়ী ভোটগ্রহণের আয়োজন করতে হয়েছে। নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করা বিএনপি তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী করে।

প্রার্থিতা বৈধ হওয়ার পরই তার নির্বাচিত হওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত হয়ে যায়। কারণ সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে সংসদ সদস্য পদ হারানোর বিধান রয়েছে। ফলে বিএনপির সংসদ সদস্যদের দলীয় প্রার্থীর বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ ছিল না।

এর ফলে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo